× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিনারকে নিয়ে বিস্ফোরক সেরেনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫ ২১:৩৭ পিএম

সেরেনার কথা নিয়ে প্রতিক্রিয়া জানতে বার্তা সংস্থা রয়টার্স সিনার ও ওয়াডার সঙ্গে যোগাযোগ করেও এখন পর্যন্ত কোনো উত্তর পায়নি

সেরেনার কথা নিয়ে প্রতিক্রিয়া জানতে বার্তা সংস্থা রয়টার্স সিনার ও ওয়াডার সঙ্গে যোগাযোগ করেও এখন পর্যন্ত কোনো উত্তর পায়নি

ডোপ টেস্টে পজিটিভ হয়েও তিন মাস নিষিদ্ধ ইয়ানিক সিনার। নম্বর ওয়ান টেনিস তারকার ব্যাপারটা মোটেও মানতে পারছেন না সেরেনা উইলিয়ামস। ২৩ বারের গ্র্যান্ড স্লামজয়ীর দাবি, তিনি যদি ডোপ টেস্টে পজিটিভ হতেন, তবে তাকে হয়তো ২০ বছরের জন্য নিষিদ্ধ করা হতো। পাশপাশি সব গ্র্যান্ড স্লাম ট্রফিও কেড়ে নেওয়া হতো।

ফিজিওর অসাবধানতায় শরীরে নিষিদ্ধ শক্তিবর্ধক নিয়েছিলেন সিনার। ২০২৪ সালের ডোপ–কাণ্ডের সেই শাস্তিটা এ বছরই পেলেন ইতালিয়ান তারকা। এ প্রসঙ্গে বলেন, ‘আমি ছেলেটাকে পছন্দ করি, এই খেলাটাকেও। খেলাটির জন্য সে দারুণ কিছুই। আমি কারও পতন দেখতে চাই না। ছেলেদের টেনিসে তাকে দরকার।’ এরপর অবশ্য ক্ষোভ উগরে দেন সেরেনা, ‘(তবে) আমি যদি এমন কিছু করতাম, নিশ্চিত ২০ বছর নিষিদ্ধ হতাম। সত্যি বলছি, মনে হয় আমার জেতা সব গ্র্যান্ড স্লামও কেড়ে নেওয়া হতো।’

সেরেনার কথা নিয়ে প্রতিক্রিয়া জানতে বার্তা সংস্থা রয়টার্স সিনার ও ওয়াডার সঙ্গে যোগাযোগ করেও এখন পর্যন্ত কোনো উত্তর পায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা