× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস লিগ

রিয়াল-বায়ার্নের হার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫ ২১:৩২ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫ ২১:৩২ পিএম

ইন্টার মিলানের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে জামা

ইন্টার মিলানের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে জামা

খানিক দূরেই শিরোপার মঞ্চ। তার আগে অবশ্য রাউন্ড ম্যাচ, সিক্সটিনের প্লে অফ। ছিল শেষ আটের নানা উত্থান-পতন কাব্য। সে পাটও চুকেছে গতকাল বুধবার। উয়েফা চ্যাম্পিয়নস ট্রফিতে শেষ চার আগেই নিশ্চিত করেছিল দুদলÑ পিএসজি ও বার্সেলোনা। গত বুধবার রাতের লড়াইটা ছিল বায়ার্নের সঙ্গে ইন্টার মিলানের, রিয়াল মাদ্রিদের প্রতিদ্বন্দ্বী ছিল আর্সেনাল। দ্য গানারদের সঙ্গে পেরে ওঠেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। গর্বের সান্তিয়াগো বার্নাব্যুতে রূপকথার রাত উপহার দিতে পারেনি কার্লো আনচেলত্তির দল।

লিগের সেমিফাইনালে ইংলিশ ক্লাব আর্সেনালের প্রতিপক্ষ পিএসজি। স্পেন পরাশক্তি বার্সা খেলবে ইন্টার মিলানের বিপক্ষে। এ মাসের ২৯ ও ৩০ তারিখে হবে সেমির প্রথম লেগ। দ্বিতীয় লেগ মে মাসের ৬ ও ৭ তারিখে। ২৯ এপ্রিল মুখোমুখি হবে আর্সেনাল ও পিএসজি। ম্যাচটির ভেন্যু আর্সেনালের মাঠ এমিরটেস। পরের দিন অলিম্পিক স্টেডিয়ামে ইন্টার মিলানকে আতিথেয়তা দেবে কাতালুনিয়ারা। দ্বিতীয় লেগে ৬ মে সান সিরোতে বার্সার বিপক্ষে খেলবে ইন্টার। ৭ মে প্যারিসে আর্সেনাল-পিএসজি ম্যাচ।

বুধবার মাঠে নামার আগেই মানসিকভাবে এগিয়ে ছিল ইন্টার মিলান। আলিয়াঞ্জ অ্যারেনায় প্রথম লেগে বায়ার্নকে ২-১ গোলে হারিয়েছিল তারা। নিজেদের মাঠ সান সিরোতে ইন্টারকে বুধবার ড্র করলেই চলত। ম্যাচটি সে পথেই হেঁটেছে। ২-২ ব্যবধানে শেষ হয় ম্যাচ। তাতে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছে জার্মান জায়ান্টদের। 

এদিন গোল বন্ধ্যত্বে কাটে প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধ জমে ক্ষীর। এই অর্ধেই গোল হয়েছে মোট ৪টি। ৫২ মিনিটে হ্যারি কেইন গোল করলে দুই লেগ মিলিয়ে ২-২ সমতায় ফেরে বাভারিয়ানরা। কিন্তু ৫৮ মিনিটে লাউতারো মার্টিনেজ গোল করলে এগিয়ে যায় ইন্টার মিলান। ৬১ মিনিটে আরেক গোল করে বায়ার্নের হতাশা বাড়িয়ে তোলেন বেঞ্জামিন পাভার। ৭৬ মিনিটে এরিক ডায়ারের গোলে সম্ভাবনা তৈরি হয় বায়ার্নের। কিন্তু না শেষ সময়ে আর কোনো গোল হয়নি।

নিজেদের মাঠে প্রথম লেগের প্রতিশোধ নেবে রিয়ালÑ এমনটা ভেবেছিল রিয়ালভক্তরা। কিন্তু বুধবার রাতে কোনো রূপকথা হয়নি। প্রথম লেগে ৩-০ ব্যবধানে পিছিয়ে থাকা রিয়াল দ্বিতীয় লেগেও সুবিধা করতে পারেনি। মিকেল আরতেতার সৈন্যদের ২ গোলের বিপরীতে মাত্র ১টি গোল করেছে তারা। তাতে দুই লেগ মিলিয়ে আর্সেনাল ৫-১ ব্যবধানে জয়ী হয়ে শেষ চারে পা রেখেছে। 

রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল ২০২০ সালে করোনাকালে। আর আর্সেনাল সেমিফাইনালে উঠল ১৬ বছর পর। গানাররা সেমিফাইনালে খেলবে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষেÑ এমন এক মৌসুম কাটানোর পর চাকরি হারানোটাকেই স্বাভাবিক ভাবছেন আনচেলত্তি। কাল আর্সেনালের কাছে হেরে বিদায় নেওয়ার পর সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘কোচ বদলের সিদ্ধান্ত ক্লাব নিতে পারে, হতে পারে এই বছর অথবা পরের বছর যখন আমার চুক্তির মেয়াদ শেষ হবে, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি যখন এখান থেকে বিদায় নেব, তখন ক্লাবকে শুধু ধন্যবাদই দিয়ে যাব। এটা আগামীকাল হতে পারে, ১০ দিনের মধ্যে, ১ মাস পরে বা ১ বছর পরে, কিন্তু আমি শুধু ক্লাবকে ধন্যবাদই জানাব। আমার চুক্তি শেষ হচ্ছে কি না, সেটা আমার কাছে কোনো বিষয় নয়।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা