× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামজার হোম অভিষক

কতটা প্রস্তুত জাতীয় স্টেডিয়াম?

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫ ১৯:১৭ পিএম

কতটা প্রস্তুত জাতীয় স্টেডিয়াম? প্রবা ফটো

কতটা প্রস্তুত জাতীয় স্টেডিয়াম? প্রবা ফটো

এএফসি বাছাই পর্বের ম্যাচে জুনে মাঠে নামবে বাংলাদেশ। জামাল ভূইয়াদের প্রতিপক্ষ এবার নিজেদের গ্রুপে থাকা সিঙ্গাপুর। এই ম্যাচ দিয়েই ঘরের মাঠে অভিষেক হবে হামজা দেওয়ান চৌধুরীর। বাংলাদেশ দলের জার্সি অবশ্য গত মার্চেই গায়ে জড়িয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই প্রবাসী তারকা। ঘরের মাঠে তার অভিষেকের অপেক্ষা এবার। একই সঙ্গে নব সাজে সেজেছে পল্টনস্থ জাতীয় স্টেডিয়াম। সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচটি এই মাঠেই আয়োজন করতে চায় বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন)। কিন্তু এএফসির ম্যাচ আয়োজনের জন্য কতটা প্রস্তুত ঐতিহ্যবাহী এই স্টেডিয়াম?

হোম ম্যাচে বাংলাদেশ কোন স্টেডিয়ামে খেলবে সেটা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। বাফুফের প্রথম পছন্দ ঢাকা জাতীয় স্টেডিয়াম। প্রায় পাঁচ বছর ধরে স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে, এখনো চলমান। বাফুফে এই স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের বিষয়ে আশাবাদী। বাফুফের পক্ষ থেকে আজ বুধবার স্টেডিয়ামে পরিদর্শনে আসেন ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম, নির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন, গোলাম গাউস, ইকবাল হোসেনসহ বাফুফে সংশ্লিষ্ট অনেকেই।

মাঠ পরিদর্শনে এদিন ফেডারেশনের কর্তারা আসলেও এখনো গ্রাউন্ডস কমিটি গঠন করেনি বাফুফে। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায় ছয় মাস পার হতে চললেও সেটি করতে পারেনি ফেডারেশন। মাঠের তদারকি করছেন যখন যে পারছেন। গতকালই যেমন ফাহাদ করিম মাঠ পরিদর্শন করে বলেই ফেললেন ‘আমি তো টেকনিক্যাল তেমন কিছু বুঝি না।’ দ্রুতই গ্রাউন্ডস কমিটি গঠন করা হবে বলে জানান, ‘আমাদের এখনো গ্রাউন্ডস কমিটি করা হয়নি। দ্রুতই গ্রাউন্ডস কমিটি গঠন করা হবে। এছাড়া এই স্টেডিয়ামের তদারকি করতেও একটা কমিটি গঠন করা হবে।’

তবে মাঠের কাজ প্রায় শেষ দিকেই বলে জানিয়েছেন বাফুফের এই কর্তা, ‘আমাদের ক্রীড়া উপদেষ্টা (আসিফ মাহমুদ সজীব ভূইযা) আশ্বাস দিয়েছেন হামজার অভিষেক এই মাঠেই হবে (জাতীয় স্টেডিয়াম)। প্রথম থেকেই উনি এই বিষয়ে বেশ আন্তরিক। ওনার মন্ত্রনালয় থেকে শুরু করে করে জাতীয় ক্রীড়া পরিষদ সব কিছু মিলিয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। ওনার ঘোষণার পর আমরা আরও আস্থা পেয়েছি। তার মন্তব্যের পর আমরা আজ মাঠ দেখতে এসেছি। মাঠ দেখে আমাদের প্রাথমিক যেটা মনে হয়েছে মাঠ বেশ ভালো অবস্থায় আছে। সামান্য কিছু কাজ আছে। কিছু কাজ আমরা নিজেরা করবো। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জুনের ম্যাচটি এই মাঠে আয়োজন করতে বদ্ধপরিকর। তার নির্দেশনাতেই আমরা আজ মাঠ পরিদর্শন করতে এসেছি। তিনিই আমাদের বলেছেনÑ আপনারা যান এবং এনএসসির সঙ্গে সমন্বয় করে কাজের অগ্রগতি দেখে আসেন।’ 

জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে সকলের বিশেষ নজর দেশের মাটিতে হামজা চৌধুরির অভিষেক নিয়ে। বাফুফেসহ সকলেই চান হামজার অভিষেজ যেন দেশের মানুষ উপভোগ করতে পারেন। এজন্য জাতীয় স্টেডিয়াম সকলের পছন্দ। ফাহাদ করিম বলেন, ‘হামজার মত একজনের অভিষেক এই মাঠে হলে এটা অবশ্যই একটা বড় বিষয় হবে। তার চাইতে বড় কথা এএফসি কোয়ালিফারের ম্যাচগুলো আমরা চাইবো জাতীয় স্টেডিয়ামেই আয়োজন করতে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা