× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০২৫ বিশ্বকাপ বাছাই

দাপুটে জয়ে প্রস্তুতি সারল জ্যোতিরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫ ২০:৩৬ পিএম

দাপুটে জয়ে প্রস্তুতি সারল জ্যোতিরা

২০২৫ বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি বেশ দারুণভাবেই সেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের মাটিতে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে উড়িয়ে দিয়েছিল টাইগ্রেসরা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মঙ্গলবার দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ‘এ’ দলকে হারিয়েছে ১৬৭ রানের বড় ব্যবধানে।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭৬ রান তোলেন বাংলাদেশের মেয়েরা। লক্ষ্য তাড়ায় নেমে মারুফা-রাবেয়া খানদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ৩৯.১ ওভারে ১০৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান ‘এ’ দল। দুই জয়ে মূল লড়াইয়ের আগে প্রস্তুতিটা বেশ তৃপ্তির সঙ্গেই সারল নিগার সুলতানা জ্যোতির দল।

বাংলাদেশের ইনিংসে অধিনায়ক জ্যোতি ৭২ বলে ৯ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৭০ রান করেন। ওপেনার ফারজানা হক পিংকি ৫০ ও দিলারা আক্তার ২৯ রানের পরও ২১০ রানে ৯ উইকেট হারায় বাংলাদেশ। তবে শেষ উইকেটে ৬৬ রানের অসাধারণ এক জুটি গড়েন নাহিদা আক্তার (১৩) ও জান্নাতুল ফেরদৌস (৩৪ বলে ৮ চারে ৪৬*)।

রান তাড়ায় পাকিস্তান ‘এ’ দলের ৮ ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতেও ব্যর্থ হয়েছেন। এর মধ্যে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে দলের হয়ে সর্বোচ্চ ৫৮ বলে ৩২ রানের ইনিংস খেলেছেন দুয়া মজিদ। এ ছাড়া ৭ নম্বরে নেমে ইমান ফাতিমা ১৫ ও আট নম্বরে ব্যাটিংয়ে নেমে ৪৬ বলে ২৬ রানে অপরাজিত থাকেন উম্মে হানি।

এদিকে আজ বুধবার শুরু হবে বিশ্বকাপের বাছাইপর্বের মূল লড়াই। বাংলাদেশ মাঠে নামবে আগামীকাল বৃহস্পতিবার। নিজেদের প্রথম ম্যাচে জ্যোতিদের প্রতিপক্ষ থাইল্যান্ড। ছয় দলের বাছাইপর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল জায়গা করে নেবে বিশ্বকাপের মূল মঞ্চে। ৮ দল নিয়ে হবে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ। এরই মধ্যে ছয়টি দল সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। বাকি দুটি জায়গা বাছাইপর্ব থেকে নিশ্চিত হবে।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ৪৯.৪ ওভারে ২৭৬ (নিগার ৭০, ফারজানা ৫০, সুমনা ৪৬*, দিলারা ২৯; ওয়াহিদা ৩/৫৮, উম্মে হানি ৩/৫১, তানিয়া ২/৩০)
পাকিস্তান ‘এ’ : ৩৯.১ ওভারে ১০৯ (দুয়া মজিদ ৩২, উম্মে হানি ২৬*, ফাতিমা ১৫, তানিয়া ৭; মারুফা ২/৮, রাবেয়া ২/৭, ফাহিমা ২/১১)
ফল : বাংলাদেশ ১৬৭ রানে জয়ী
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা