× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে নেই তাসকিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫ ১৫:৫৯ পিএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫ ১৬:০৪ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে নেই তাসকিন

চলতি মাসে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২০ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। আসন্ন টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

ইনজুরি থাকায় স্কোয়াডে নেই তারকা পেসার তাসকিন আহমেদ। তার জায়গায় প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। এ ছাড়া পেস ইউনিটে আছেন নাহিদ রানা, খালেদ আহমেদ ও হাসান মাহমুদরা।    

তাসকিনের ছিটকে যাওয়া কারণ হিসেবে বিসিবির চিকিৎসক ড. দেবাশিস চৌধুরী বলেছেন, ‘তাসকিন বর্তমানে তার বাম অ্যাকিলিস টেন্ডনের সমস্যার জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এবং এই সিরিজের জন্য তিনি অ্যাভেইলেবল নন।’


বাংলাদেশের প্রথম টেস্টের স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম  অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব। 




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা