× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রীড়া দিবসে বিসিবি সভাপতির অনুরোধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫ ১৮:২৭ পিএম

ক্রীড়া দিবসে বিসিবি সভাপতির অনুরোধ

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে বর্নাঢ্য আয়োজন করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গতকাল রবিবার র্য্যালি নিয়ে বের হয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, জাতীয় দলের ক্রিকেটার জাকের আলি অনিক, শরিফুল ইসলাম এবং বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুইয়া। এদিন জাতীয় স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচও আয়োজিত হয়।

ম্যাচটি উপভোগের পর বিসিবি সভাপতি আশাব্যক্ত করেছেন—এখন থেকে সেসব খেলা পিছিয়ে আছে, তার দিকে নজর দেওয়া হয়। একই সঙ্গে ছোটবেলার স্মৃতিচারণ করে ফারুক আহমেদ খেলাধুলার গুরুত্ব বুঝিয়েছেন। তার মতে, ঠিকঠাক সুযোগ-সুবিধা পেলে ক্রিকেটের মতো অন্য খেলায়ও দারুণ কিছু করতে পারত বাংলাদেশ।

তামিম-মুশফিককে রোল মডেল আখ্যা দিয়ে ফারুক আহমেদ বলেন, ‘যখন কোন খেলোয়াড় তৈরি হয়, তখন আইডল তৈরি হয়—যাকে আদর্শ মনে করে অন্যরাও এগিয়ে যায়। একসময় আমাদের ফুটবলে এমন হয়েছে। এখন আমরা ক্রিকেটকে বিশ্ব দরবারে নিয়েছি। আমাদের বেশ কিছু খেলোয়াড় এসেছে যাদের দেখে সব জায়গায় সবাই চিন্তা করে তামিম-মুশফিক-মাহমুদুল্লাহদের মতো খেলোয়াড় হতে পারতাম। তারা এখন রোল মডেল। সবার কাছে আমার অনুরোধ থাকবে আমাদের যেসব প্রতিবন্ধকতা আছে এগুলোতে যেন সবাই নজর দেয়।’

নিজের শৈশবের স্মৃতি মনে করিয়ে দিয়ে ফারুক আরও বলেন, ‘আমার মনে আছে যখন আমি ছোট ছিলাম তখন চিন্তা করতাম বিকেল ৪-৬টা কখন বাজবে। পড়াশুনা থাকবে, কিন্তু সবার জন্য এটাও গুরুত্বপূর্ণ।’

সারা বছরই যেন জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসের উন্মাদনা থাকে এমনই প্রত্যাশা বিসিবি সভাপতির, ‘আমি আশা করব এই দিবসকে যত উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে আমরা পালন করছি, এটার প্রতিফলন যেন সারা বছর আমরা দেখতে পাই।’

এদিন ক্রীড়া উপদেষ্টা দিয়েছেন একটি সুখবর। সংযুক্ত আরব আমিরাতের সহযোগীতায় দেশের আটটি বিভাগে বসবে স্পোর্টস হাব। একই সঙ্গে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচও জাতীয় স্টেডিয়ামে আয়োজিত হবে বলে আশাবাদী আসিফ মাহমুদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা