× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামজার নতুন মাইলফলক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫ ১৬:৫৮ পিএম

হামজার নতুন মাইলফলক

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে গত ২৫ মার্চ ভারতকে তাদেরই মাটিতে রুখে দিয়েছে বাংলাদেশ। এতে এশিয়া কাপে খেলার সম্ভাবনা বেড়েছে লাল-সবুজের। এই সাফল্যের নেপথ্যের বড় নায়ক হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ডিফেন্সিভ মিডফিল্ডার প্রথমবার বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেই দেশের ফুটবল ভক্তদের মন কেড়েছেন। তাইতো হামজাকে নিয়ে ফুটবল উৎসবে মেতেছেন ভক্তরা।

সেটার ছাপ পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। বাংলাদেশের হয়ে হামজার অভিষেকের এক মাসও হয়নি। এই সময়েই ফেসবুকে তার অনুসারী সংখ্যা এক মিলিয়ন বা দশ লাখ ছাড়িয়ে গেছে। এমন ভালোবাসায় আপ্লুত ২৭ বছর বয়সি হামজা সমর্থনের জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। নিজের ফেসবুক পেজে শেফিল্ড ইউনাইটেডের এই তারকা লিখেছেন, ‘ফেসবুকে এক মিলিয়ন ফলোয়ার, আলহামদুলিল্লাহ। সমর্থনের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি খুবই আনন্দিত।’

গত বছরের ৮ অক্টোবর নিজের নামে ফেসবুক পেজ খুললেও হামজা খুব বেশি সক্রিয় ছিলেন না। তবে এবার বাংলাদেশে আসার পর ছেলেবেলার কিছু ছবি দিয়ে একটি আবেগঘন ভিডিও পোস্ট করেন তিনি। এই ভিডিওটি বেশ সাড়া ফেলে দর্শকদের মধ্যে। ইতোমধ্যেই ৫৩ লাখ বার এই ভিডিওটি দেখেছেন তার ভক্তরা। হামজার দেশপ্রেমের এই ভিডিও ভাইরালের পর এবার তার অনুসারী সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়ে গেলÑ যা তার প্রতি ভক্তদের ভালোবাসার বহিঃপ্রকাশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা