× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের দুই আম্পায়ার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫ ১৮:২১ পিএম

নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের দুই আম্পায়ার

পাকিস্তানে অনুষ্ঠিতব্য নারীদের ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে আম্পায়ারিংয়ে নতুন দিগন্তে পা রাখতে যাচ্ছেন বাংলাদেশের দুই আম্পায়ারÑ মাসুদুর রহমান মুকুল এবং সাথিরা জাকির জেসি। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত মুখ মুকুলের সঙ্গে প্রথমবারের মতো আইসিসির ইভেন্টে সুযোগ পেয়েছেন জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার জেসি।

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব সামনে রেখে বৃহস্পতিবার ১০ জন আম্পায়ার ও তিনজন ম্যাচ রেফারির তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে বাংলাদেশের দুজন ছাড়াও আম্পায়ার প্যানেলে থাকবেন স্বাগতিক পাকিস্তানের ফয়সাল খান আফ্রিদি ও সালিমা ইমতিয়াজ। এ ছাড়া জিম্বাবুয়ের সারাহ ডাম্বানেভানা, অস্ট্রেলিয়ার ডোনোভান কচ, দক্ষিণ আফ্রিকার বেবস গকুমা, ওয়েস্ট ইন্ডিজের ক্যান্ডেস লা বোর্ড, শ্রীলঙ্কার দেদুনু দে সিলভা ও নিউজিল্যান্ডের শন হেইগ থাকছেন আম্পায়ার হিসেবে। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন পাকিস্তানের আলি নাকভি, দক্ষিণ আফ্রিকার শান্দ্রে ফ্রিৎস ও নিউজিল্যান্ডের ট্রুডি অ্যান্ডারসন।

এ বছরের অক্টোবরে ভারতে শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। যেখানে স্বাগতিক ভারতসহ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাÑ এই ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কেটেছে। পাকিস্তানের মাটিতে আগামী ৯ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতার বাছাই পর্বে ৬টি দল অংশ নেবে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে শীর্ষ দুই দল পাবে বিশ্বকাপের মূল পর্বের টিকিট। আর এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে মাঠের বিচারকের ভূমিকায় থাকবেন মুকুল ও জেসি।

মাসুদুর রহমান মুকুল এর আগেও আইসিসির বিভিন্ন ইভেন্টে নিয়মিত দায়িত্ব পালন করেছেন। ২০২০ এবং ২০২৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তার আম্পায়ারিং দক্ষতা সবার নজর কেড়েছে। তবে সাথিরা জাকির জেসির জন্য এটি হবে প্রথম আইসিসি ইভেন্ট। এর আগে নারীদের এশিয়া কাপে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা থাকলেও, বিশ্বমঞ্চে তার উপস্থিতি এবারই প্রথম। তাই বাংলাদেশের দুজন আম্পায়ারের এই অর্জন নিঃসন্দেহে দেশের ক্রীড়াঙ্গনে গর্বের অধ্যায় হিসেবে যুক্ত হলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা