× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুটবল ফেডারেশনে মেয়াদ বাড়ল টিটুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫ ১৯:৪৮ পিএম

বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। ছবি : সংগৃহীত

বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর এক বছরের চুক্তির মেয়াদ ছিল গেল ৩১ মার্চ পর্যন্ত। মেয়াদ শেষ হওয়ার আগেই আরও তিন মাস বৃদ্ধি করেছে সাইফুল বারীর চাকরি। এতে তিনি চলতি বছর জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন। টেকনিক্যাল ডিরেক্টর ফেডারেশনের টেকনিক্যাল কমিটির অধীনে কাজ করেন। টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের নির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন। মেয়াদ বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, ‘টেকনিক্যাল কমিটির সভায় এটা নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তীতে সভাপতির অনুমোদনক্রমে টেকনিক্যাল ডিরেক্টরের তিন মাসের জন্য চুক্তি বেড়েছে।’

এর আগে নারী দলের ব্রিটিশ কোচ পিটার বাটলারকে দুই বছর ও পুরুষ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার চুক্তি আরও ১৬ মাস বৃদ্ধি হয়েছে চলতি বছর ১৬ জানুয়ারি। সেখানে টেকনিক্যাল ডিরেক্টরের মেয়াদ বাড়ানো হয়েছে মাত্র তিন মাস। টিটুর মেয়াদ সাময়িক বৃদ্ধি পেলেও বেতন-ভাতাদি অবশ্য বাড়েনি। 

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় টেকনিক্যাল কমিটির প্রথম সভা। ঐ কমিটিতে টেকনিক্যাল ডিরেক্টরের বিষয়টি আলোচ্যসূচিতে না থাকলেও আলোচনা হয়েছে বলে জানান একাধিক সদস্য। কমিটির একজন জানান, সেই সভায় আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি, তবে কমিটির চেয়ারম্যানকে ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনা করে পরবর্তী সভায় এটি অবহিত করার কথা হয়েছিল। যাকে নিয়ে আলোচনা সেই টেকনিক্যাল ডিরেক্টরও সেই কমিটির সভায় ছিলেন।

ছাইদ হাসান কানন, সত্যজিত দাস রুপু, ইকবাল, গাউস, বিজনের মতো সাবেক জাতীয় ফুটবলার বাফুফের নির্বাহী কমিটিতে থাকলেও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান করা হয়েছে কামরুল হাসান হিলটনকে। তার কমিটিতে সাবেক দুই জাতীয় ফুটবলার মাসুদ রানা ও মিজানুর রহমান ডন ছাড়া আর তেমন কোনো টেকনিক্যাল ব্যক্তি নেই। কমিটির অনেক সদস্যই ফুটবল অঙ্গনে অপরিচিত। এই কমিটির মাধ্যমে টেকনিক্যাল ডিরেক্টরকে জবাবদিহি করে টেকনিক্যাল কার্যক্রম কতটুকু হবে এ নিয়ে সংশয় রয়েছে অনেকের।

তাবিথ আউয়াল বাফুফে সভাপতি হওয়ার পর বড় পদগুলোতে কোনো পরিবর্তন আনেননি। কাজী সালাউদ্দিনের নিয়োগকৃত ব্যক্তিদের ওপরই ভরসা রেখেছেন। সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল। ২০২৪ সালের ১১ ডিসেম্বর নির্বাহী কমিটির সভায় একাধিক সদস্য ছয় মাসের প্রস্তাব করলেও শেষ পর্যন্ত দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত হয়। সাধারণ সম্পাদক মেয়াদ বাড়ানোর মাস খানেক পর দুই বিদেশি কোচ হ্যাভিয়ের এবং বাটলারের চুক্তি বেড়েছে এক বছরের বেশি সময় করে। নির্বাহী সভায় আলোচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়ায় ফেডারেশনের অনেকের এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। দুই কোচের কর্মকাণ্ডই ইতোমধ্যে প্রশ্নবিদ্ধ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা