× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও হারল পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫ ১৫:২৭ পিএম

আপডেট : ০২ এপ্রিল ২০২৫ ১৬:১৫ পিএম

টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও হারল পাকিস্তান

পাকিস্তান ক্রিকেটে শনির দশা যেন চলছেই! আইসিসির সবশেষ তিনটি বৈশ্বিক ইভেন্টেই গ্রুপ পর্বেই বিদায় নেওয়ায় দলে ব্যাপক পরিবর্তন আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু দলে পরিবর্তন আনলেও পারফরম্যান্সে কোনো পরিবর্তন আসেনি। ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার পর ওয়ানডে সিরিজেও সমান দাপট দেখিয়েছে নিউজিল্যান্ড। অথচ আইপিএলের কারণে নিয়মিত অধিনায়কসহ প্রথমসারির কয়েকজন তারকাকে ছাড়া খেলতে নেমেছিল ব্ল্যাকক্যাপসরা।

হ্যামিলটনে বুধবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড জিতেছে ৮৪  রানের বড় ব্যবধানে। এতে এক ম্যাচ আগেই নিশ্চিত হয়ে গেছে সিরিজ। আগে ব্যাটিং নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯২ রান করে কিউইরা৷ জবাবে জ্যাকব ডাফি, বেন সিয়ার্স,  উইল ও'রোর্কদের তোপে পাকিস্তান ৪১.২ ওভারে আটকে গেছে ২০৮ রানে। অবশ্য ফাহিম আশরাফ, নাসিম শাহ শেষ দিকে রান না করলে তিন অঙ্কের আগেই থামত পাকিস্তান। 

বড় রান তাড়ায় চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমানদের ব্যর্থতায় ৭২ রানে পড়ে যায় ৭ উইকেট। সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে ৮০ বলে ৭৩ করেন ফাহিম আশরাফ। ৪৪ বলে ৫১ রান আসে নাসিম শাহর ব্যাট থেকে। মিডল অর্ডারে তায়িব তাহির ১৩ ও শেষ ব্যাটার সুফিয়ান মুকিমের অপরাজিত ১৩ রান ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। পাকিস্তানকে গুঁড়িয়ে ৫৯ রানে ৫ উইকেট নিয়ে কিউদের সেরা বোলার সিয়ার্স।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছিল নিউজিল্যান্ড। ৬ ওভারে বিনা উইকেটে ৫৪ আনার পর অবশ্য খেই হারিয়ে ১৩২ রানে পড়ে যায় ৫ উইকেট। এরপর মোহাম্মদ আব্বাস-মিচেল হেয় মিলে গড়েন ৮০ বলে ৭৭ রানের জুটি। আগের ম্যাচে অভিষেকে রেকর্ডময় ফিফটি করা আব্বাস থামেন ৪১ রানে। তবে হেয় টেল এন্ডারদের নিয়ে নিউজিল্যান্ডকে নিয়ে যান তিনশোর কাছে। শেষ বলে সেঞ্চুরি পেতে তার দরকার ছিলো ৫ রান, ছক্কা মারতে চেয়েছিলেন, ৪ হয়ে তিনি থামেন ৯৯ রানে। ১ রানের আক্ষেপ অবশ্য দলের বড় জয়ে আর থাকেনি তার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা