× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফ্রিকা-নিউজিল্যান্ডকে নিয়ে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মার্চ ২০২৫ ১৭:২০ পিএম

আফ্রিকা-নিউজিল্যান্ডকে নিয়ে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ

এ বছরের জুন থেকে আগস্টে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে আতিথ্য দেবে জিম্বাবুয়ে। শীর্ষ সারির দল দুটির বিপক্ষে নিজেদের মাটিতে দু’টি টেস্ট সিরিজ এবং ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে। এরই মধ্যে চূড়ান্ত সূচিও প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। ২৮ জুন থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে জিম্বাবুয়ে। প্রায় ১১ বছর পর দেশটিতে লঙ্গার ভার্সনের ক্রিকেট খেলতে যাচ্ছে প্রোটিয়ারা। এর আগে ২০১৪ সালে দেশটিতে সর্বশেষ টেস্ট খেলেছে দক্ষিণ আফ্রিকা। ৬ জুলাই থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা। 

টেস্ট সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে ১৪ জুলাই থেকে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে জিম্বাবুয়ে। ২৪ জুলাই পর্যন্ত লিগ পর্বে একে অপরের বিপক্ষে দু’টি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনাল খেলবে ২৬ জুলাই। টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। এর আগে অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে নিয়ে ২০১৮ সালের জুলাইয়ে সর্বশেষ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছিল জিম্বাবুয়ে। ৩০ জুলাই থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে জিম্বাবুয়ে। ৭ আগস্ট দ্বিতীয় টেস্ট খেলতে নামবে দু’দল। ২০১৬ সালে সর্বশেষ জিম্বাবুয়ের মাটিতে টেস্ট খেলেছে নিউজিল্যান্ড। 

দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে ঘরের মাঠের সিরিজকে উচ্ছ্বসিত জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) এর ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি, ‘দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট এবং রোমাঞ্চকর টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের আয়োজন করা জিম্বাবুয়ের ক্রিকেটের উন্নতির জন্য দারুণ এক পদক্ষেপ। আমরা দলগুলোকে স্বাগত জানাতে এবং আমাদের ক্রিকেট ভক্তদের জন্য দুর্দান্ত ক্রিকেট আসর উপহার দেওয়ার জন্য মুখিয়ে আছি।’


জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ 
২৮ জুন-২ জুলাই: প্রথম টেস্ট, কুইন্স স্পোর্টস ক্লাব
৬-১০ জুলাই: দ্বিতীয় টেস্ট, কুইন্স স্পোর্টস ক্লাব
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ
১৪ জুলাই: জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা, হারারে স্পোর্টস ক্লাব
১৬ জুলাই: নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, হারারে স্পোর্টস ক্লাব
১৮ জুলাই: জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড, হারারে স্পোর্টস ক্লাব
২০ জুলাই: জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা, হারারে স্পোর্টস ক্লাব
২২ জুলাই: নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, হারারে স্পোর্টস ক্লাব
২৪ জুলাই: জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড, হারারে স্পোর্টস ক্লাব
২৬ জুলাই: ফাইনাল, হারারে স্পোর্টস ক্লাব
জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ
৩০ জুলাই- ৩ আগস্ট: প্রথম টেস্ট, কুইন্স স্পোর্টস ক্লাব
৭-১১ আগস্ট: দ্বিতীয় টেস্ট, কুইন্স স্পোর্টস ক্লাব
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা