× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাধীনতা দিবস প্রীতি ম্যাচে আকরামদের কাছে হারলেন নান্নুরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৫ ১৬:৫৮ পিএম

আপডেট : ২৭ মার্চ ২০২৫ ১৬:৫৯ পিএম

স্বাধীনতা দিবস প্রীতি ম্যাচে আকরামদের কাছে হারলেন নান্নুরা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১০ ওভারের এই ম্যাচে দেশের সাবেক ক্রিকেটাররা লাল এবং সবুজ দলে ভাগ হয়ে খেলেছেন। যেখানে মিনহাজুল আবেদিন নান্নুর বাংলাদেশ সবুজ দলকে ২৭ রানে হারিয়েছে আকরাম খানের নেতৃত্বে বাংলাদেশ লাল দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১০ রান জড়ো করে বাংলাদেশ লাল দল। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন ওপেনার মেহরাব হোসেন অপি। ২০ বলের মোকাবিলায় একটি চার ও তিনটি ছক্কা হাঁকান তিনি। আরেক ওপেনার হান্নান সরকার ১১ বলে পাঁচটি চারে ২৫ রানের ইনিংস খেলেন।

এ ছাড়া ফয়সাল হোসেন ডিকেন্স ৭ বলে ১৭ রান করেন, আব্দুর রাজ্জাক ১৪ বলে ১১ রান করে অপরাজিত থাকেন। ৪ বলে ৯ রান করে অপরাজিত থাকেন ডলার মাহমুদ। ৪ বলে ২ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান সজল চৌধুরী। বাংলাদেশ সবুজ দলের পক্ষে একটি করে উইকেট পান মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত ও মুশফিক বাবু।

জবাব দিতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৩ রান জড়ো করতে সমর্থ হয় বাংলাদেশ সবুজ দল। ১২ বল মোকাবিলায় তিনটি চার ও দুটি ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করে অপরাজিত থাকেন তালহা জুবায়ের। ১৭ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৫ রান করেন মোহাম্মদ রফিক। এ ছাড়া আর কেউই বলার মতো ইনিংস খেলতে পারেননি। এহসানুল হক সেজান ৬, শাহরিয়ার নাফীস ৫, জাভেদ ওমর বেলিম ৬ ও হাসানুজ্জামান ৭ রান করেন। লাল দলের পক্ষে দুটি করে উইকেট পান আব্দুর রাজ্জাক ও ফয়সাল হোসেন ডিকেন্স। ম্যাচসেরা হন লাল দলের মেহরাব হোসেন অপি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা