× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএল

ডি’ককের দুই কীর্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ মার্চ ২০২৫ ১২:৪২ পিএম

রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৯৭ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন ডি’কক

রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৯৭ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন ডি’কক

নতুন দলের হয়ে প্রথম ম্যাচে রান পাননি। দ্বিতীয় ম্যাচে রানে ফিরেছেন কুইন্টন ডি’কক। শুধু রানে ফেরা নয়, রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলেছেন ৯৭ রানের ম্যাচ জেতানো ইনিংস। সেই ইনিংসে জোড়া নজির গড়েছেন কলকাতা নাইট রাইডার্সের এই ব্যাটার।

গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়ামে এক ইনিংসে সর্বাধিক রান করেছেন ডি’কক। এর আগে ২০২৩ সালের আইপিএলে রাজস্থানের বিপক্ষে ৮৬ রান করেছিলেন পঞ্জাব কিংসের শিখর ধাওয়ান। এই মাঠে সেটিই ছিল এত দিন সর্বাধিক রান। সেই রেকর্ড ভেঙেছেন ডি’কক। শুধু তা-ই নয়, এই মাঠে মোট রানের নিরিখেও দ্বিতীয় স্থানে তিনি। রাজস্থানের সাবেক ব্যাটার জস বাটলার দু’টি ম্যাচে ৯৮ রান করেছিলেন। ডি’কক একটি ম্যাচেই করেছেন ৯৭ রান।

আইপিএলে খেলা বিদেশি উইকেটরক্ষক-ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি বার ৯০-এর বেশি রানের ইনিংস খেলেছেন ডি’কক। এই নিয়ে তিন বার ৯০ রানের বেশি করলেন তিনি। তার মধ্যে দু’টি শতরান রয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট, জস বাটলার ও জনি বেয়ারস্টো। এই তিন জন দু’বার ৯০ রানের বেশি করেছেন। ভারতের ঋদ্ধিমান সাহা ও ঋষভ প্রন্তও দু’টি ৯০-এর বেশি রানের ইনিংস খেলেছেন। তালিকায় সকলের উপরে রয়েছেন লোকেশ রাহুল। আইপিএলে ছ’বার এই কীর্তি করেছেন তিনি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা