× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০০ কোটি মার্কিন ডলারের পুরস্কার নিয়ে ক্লাব বিশ্বকাপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ মার্চ ২০২৫ ১২:৩২ পিএম

আপডেট : ২৭ মার্চ ২০২৫ ১২:৩৭ পিএম

৮০ দিন বাকি থাকতেই ক্লাব ফুটবলের পুরস্কার ঘোষণা করেছে ফিফা

৮০ দিন বাকি থাকতেই ক্লাব ফুটবলের পুরস্কার ঘোষণা করেছে ফিফা

১৪ জুন থেকে ১৩ জুলাই। ১১ শহর ১২ ভেন্যু। ৬ মহাদেশের ৩২ দলের ৩৬ ম্যাচ। আর পুরস্কার ১০০ কোটি। এই হলো ক্লাব বিশ্বকাপের সারসংক্ষেপ। বিশ্বকাপ আয়োজনের মহড়া হতে যাচ্ছে এবারের ক্লাব বিশ্বকাপ। 

ক্লাব বিশ্বকাপের এখনও ৮০ দিন বাকি। তার আগেই অর্থ পুরস্কার ও আনুসাঙ্গিক সুযোগ-সুবিধার কথা জানিয়েছে ফুটবল ফেডারেশন।  ফিফার এই অর্থ পুরস্কার এখন সর্বত্র আলোচনায়। কারণ,  ১০০ কোটি ডলারকে টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় ১২ হাজার ১৫৭ কোটির বেশি।  অবশ্য ফিফার এই বন্টনের ব্যবস্থায় সব ক্লাবই সমান অর্থ পাবে না। সংস্থাটি জানিয়েছে, ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার পুরস্কার হিসেবে ৩২ দলকে মোট ৫২ কোটি ৫০ লাখ ডলার দেওয়া হবে। তবে এর মাঝে সবচেয়ে বেশি  পাবে ইউরোপের শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদ।  টুর্নামেন্টে অংশ নিয়ে রিয়াল পাবে ৩ কোটি ৮১ লাখ ৯০ হাজার ডলার। বাংলাদেশের বাজারে যার মূল্য ৪৬৪ কোটি ২৮ লাখ টাকা। 

ক্লাব বিশ্বকাপে মোট ৬৩ ম্যাচ হবে। বাকি ৪৭ কোটি ৫০ লাখ ডলার (৫ হাজার ৭৭৪ কোটি ৬৯ লাখ টাকা) দেওয়া হবে সেই ম্যাচগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচের জয়ী দলের অ্যাকাউন্টে ঢুকবে ২০ লাখ ডলার (২৪ কোটি ৩০ লাখ টাকা)। ম্যাচ ড্র করে দুই দল ১২ কোটি ১৫ লাখ টাকা সমানভাবে ভাগ করে নেবে।

শেষ ষোলো পর্বে জয়ী আট দল পাবে ৭৫ লাখ ডলার (৯১ কোটি ১৭ লাখ টাকা)। কোয়ার্টার ফাইনালে জয়ী চার ক্লাব ১ কোটি ৩১ লাখ ২৫ হাজার ডলার (১৫৯ কোটি ৫৬ লাখ টাকা) করে, সেমিফাইনালে জয়ী দুই ক্লাব ২ কোটি ১০ লাখ ডলার (২৫৫ কোটি ৩০ লাখ টাকা) করে পাবে। আর রানার্সআপ দল ৩ কোটি ডলার (৩৬৪ কোটি ৭১ লাখ টাকা) এবং চ্যাম্পিয়ন দল পাবে ৪ কোটি ডলার (৪৮৬ কোটি ২৯ লাখ টাকা)। ১৪ জুলাই ফাইনাল হবে ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘ফিফা ক্লাব বিশ্বকাপের বিতরণ মডেল ক্লাব ফুটবলের শীর্ষ পর্যায়কে প্রতিফলিত করে। গ্রুপ পর্ব ও প্লে-অফ ফরম্যাটে খেলা হবে। এই ফুটবল টুর্নামেন্টে সর্বকালের সবচেয়ে বড় পুরস্কার দেওয়া হবে, যেখানে চ্যাম্পিয়ন দলকে ১২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার সম্ভাব্য অর্থ প্রদানের সম্ভাবনা আছে।’

টুর্নামেন্ট সম্প্রচার চুক্তিতে দেরি হওয়ায় অর্থ পুরস্কার ঘোষণা করতেও কিছুটা বেশি সময় লাগল ফিফার। সম্প্রচার স্বত্ব পেয়েছে ক্রীড়া ও বিনোদন বিষয়ক ওটিটি প্ল্যাটফর্ম ডিএজেডএন। ফিফার সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার পর সবকিছু মসৃণভাবেই এগিয়ে যাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা