প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫ ১০:৫৬ এএম
মেসির ইনস্টাগ্রাম পোস্টে মিলল ব্রাজিলকে দেওয়া খোঁচার ইঙ্গিত
কনফিডেন্স আর পারফর্মের সমন্বয়ে ঘটে দারুণ কিছু। বুয়েনস আয়ার্সের মনুমেন্তালে চিরপ্রতিদ্বন্ধী আর্জেন্টিনার বিপক্ষে আত্মবিশ্বাসের কমতি ছিল না ব্রাজিলের। ঘাটতি ছিল শুধু পারফর্মের। তাতেই ফলাফলের ব্যবধান গিয়ে দাঁড়ায় ৪-১।
আলবিসেলেস্তাদের মুখোমুখির আগে ব্রাজিল ফরায়ার্প রাফিনহা বলেছিলেন, ‘আমরা তাদের হারিয়ে দেব। সেটা অবশ্যই হবে। হোক তা মাঠ কিংবা বাইরে।’ আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, ‘নিশ্চিতভাবে আমি আর্জেন্টিনার বিপক্ষে গোল করব। আমার কাছে যা আছে, সবটুকু ঢেলে দেব।’ ভিনিসিয়ুস বলেছিলেন, ‘আর্জেন্টিনাকে হারানোর পর আমি ঘুমাব।’ অথচ মাঠের খেলায় দেখা গেল উল্টো এক চিত্র। আর্জেন্টিনার বিপক্ষে হারের কারণে বিশ্বকাপের টিকিট পেতে এখনও অপেক্ষা করতে হবে ব্রাজিলকে।
পরাজয়ের পর ব্রাজিলের অধিনায়ক মার্কিনিয়োস ক্ষমা চেয়েছেন সমর্থকদের কাছে। কোচ দরিভাল জুনিয়র বললেন, তাদের রীতিমতো উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়েরাও ব্রাজিলকে জবাব দিতে শুরু করেছেন। লিয়ান্দ্রো পারাদেস-এমিলিয়ানো মার্তিনেজেরা এরই মধ্যে প্রতিক্রিয়া দেখিয়েছেন।
অবশেষে মুখ খুললেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এই ম্যাচে যদিও চোটের কারণে ছিলেন না এই মহাতারকা। মেসির ইনস্টাগ্রাম পোস্টে মিলল ব্রাজিলকে দেওয়া খোঁচার ইঙ্গিত, ‘এই জাতীয় দল মাঠের ভেতরে-বাইরে, যেখানেই হোক না কে