× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরিজের শেষ ম্যাচেও পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ মার্চ ২০২৫ ১৮:২৩ পিএম

সিরিজের শেষ ম্যাচেও পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আগেই জিতে গিয়েছিল নিউজিল্যান্ড। ওয়েলিংটনে বুধবার নিউজিল্যান্ড-পাকিস্তান পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি হয়ে ওঠে শুধুই নিয়মরক্ষার। আনুষ্ঠানিকতার ম্যাচে কিউইরা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে পাকিস্তানকে। দুর্দান্ত জয়ের পথে কিউইরা গড়ল নতুন এক রেকর্ড।

ওয়েলিংটনে পাকিস্তান আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে মাত্র ১২৮ রান তোলে। জবাব দিতে নেমে টিম সেইফার্ট ঝড়ে মাত্র ৬০ বলে ২ উইকেট হারিয়ে ১৩১ রান করে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। এই জয়ে সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিল কিউইরা।

ছোট টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করেন সেইফার্ট ও ফিন অ্যালেন। পাওয়ার প্লেতেই তারা দুজন তুলে ফেলেন বিনা উইকেটে ৯২ রান। এ সময় মাত্র ২৩ বলে ৫টি চার ও ৫ ছক্কায় ফিফটি পূর্ণ করেন সেইফার্ট।

দলীয় ৯৩ রানের মাথায় অ্যালেন ফেরেন সুফিয়ান মুকিমের বলে বোল্ড হয়ে। মাত্র ১২ বলে ৫টি চার ও ১ ছক্কায় ২৭ রান করে যান তিনি। অ্যালেন বিদায় নিলেও থামেনি সেইফার্ট ঝড়। তার ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৮ ওভারেই ১০০ রান পেরিয়ে যায় ব্ল্যাক ক্যাপসরা। ১০৩ রানের মাথায় ওয়ান ডাউনে নামা মার্ক চ্যাপম্যানকেও ফেরান মুকিম। ৭ বল খেলে ৩ রান করে যান তিনি।

এরপর দশম ওভারে গিয়ে আর কোনো উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। সেইফার্ট মাত্র ৩৮ বল খেলে ৬টি চার ও ১০ ছক্কায় ৯৭ রানে অপরাজিত থাকেন। মাত্র ৩ রানের জন্য তিনি মিস করেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

তার আগে বল হাতে পাকিস্তানকে দিশাহারা করেন জিমি নিশাম। তিনি ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৫টি উইকেট নেন। যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফাইফার। জ্যাকব ডাফি ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন বেন সিয়ার্স ও ইশ সোধি। নিউজিল্যান্ডের বোলিং তোপে পাকিস্তানের ব্যাটসম্যানদের মাত্র দুজন দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে অধিনায়ক সালমান আলী আগা ৩৯ বলে ৬টি চার ও ১ ছক্কায় ৫১ রান করেন। আর শাদাব খান ২০ বলে ৫ চারে করেন ২৮ রান। অতিরিক্ত খাত থেকে আসে ১৩টি রান। ম্যাচসেরা হন নিশাম। আর মোট ২৪৯ রান করে সিরিজ সেরা হন সেইফার্ট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা