× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তামিমকে থাইল্যান্ড নেওয়ার পরিকল্পনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ মার্চ ২০২৫ ১৩:০০ পিএম

তামিমকে থাইল্যান্ড নেওয়ার পরিকল্পনা

তামিম ইকবাল এখন অনেকটা সুস্থ। ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর আছেন শঙ্কামুক্ত। এরমাঝেই জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হতে পারে তামিমকে। অপেক্ষা করা হচ্ছে চিকিৎসক পাওয়ার।

রাতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছানোর পর সেখানে তাকে দেখতে ছুটে যান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। জানান প্রয়োজনে আরও উন্নত সেবার জন্য তাকে নেয়া হতে পারে বিদেশেও। বিপিএলে ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান জানিয়েছেন, থাইল্যান্ড নেওয়ার চেষ্টা চলছে।

মঙ্গলবার মিজানুর বলেছেন, ‘থাইল্যান্ডের জন্য চেষ্টা করা হচ্ছে ভিসার। আমি যাব সঙ্গে। এটার জন্য চিকিৎসক শিডিউল দিতে হবে। যখন চিকিৎসক অনুমতি দেবে তখন। এখন বলা যাচ্ছে না।’

তামিমের হার্ট অ্যাটাকের বড় একটি কারণ পানি স্বল্পতা। চিকিৎসকেরাই নাকি এ তথ্য দিয়েছেন বলে জানান মিজানুর রহমান, ‘চিকিৎসকদের কথা অনুযায়ী প্রচণ্ড ডিহাইড্রেশন (পানি স্বল্পতা) ছিল। পানি খায়নি, রাতে হয়তো ঘুমও হয়নি ঠিকমতো। এটা একটা কারণ। এ গরমের মধ্যে রোজায় ডিপিএল খেলাটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে কঠিন।’

সোমবার ম্যাসিভ হার্ট অ্যাটাকের মুখে পড়েছিলেন তামিম। স্বাভাবিকভাবেই ছিটকে যাচ্ছেন মাঠের বাইরে। জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে খেলায় ফিরতে অপেক্ষা করতে হবে কমপক্ষে তিন মাস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা