× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্ষমা চেয়েছেন ব্রাজিল অধিনায়ক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ মার্চ ২০২৫ ১২:০৫ পিএম

ক্ষমা চেয়েছেন ব্রাজিল অধিনায়ক

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ের আগে হুঙ্কার দিয়ে রেখেছিলেন ব্রাজিল ফরোয়ার্ড রাফিনহা। কিন্তু মাঠের খেলায় বর্তমান চ্যাম্পিয়নদের সামনে দাঁড়াতেই পারেনি তারা। পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। বিশ্বকাপ বাছাইয়ে ৪-১ গোলে পরাজয়ের পর ভক্ত-সমর্থকদের কাছে তাই ক্ষমা চেয়েছেন ব্রাজিল অধিনায়ক মার্কিনিয়োস। 

বিশ্বকাপে যাওয়ার লড়াইয়ে সামনের ম্যাচগুলোতে সতীর্থদের ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে রেখেছেন মার্কিনিয়োস। বুয়েন্স এইরেসে ম্যাচের পর বলেছেন, ‘এখানে যা করেছি, সেটা আবার হোক চাই না। হিট অব দ্য মোমেন্টে এখন বিবেচনার সঙ্গে কিছু বলা কঠিন। এটা ভীষণ বিব্রতকর আমাদের জন্য।’

বাছাইয়ে এটি ছিল সেলেসাওদের বড় ব্যবধানে পরাজয়। সর্বশেষ ৪ বাছাই ম্যাচে জিতেছে মাত্র একটি। বড় হারে ২১ পয়েন্ট নিয়ে এখনো শঙ্কার দোলাচলে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে নাকানিচুবানি খাওয়ার পর মার্কিনিয়োস ক্ষমা চেয়েছেন, ‘আমরা শুরুটা ভীষণ বাজেভাবে করেছি। যা করতে পারি, সেটার চেয়েও ছিল নিচুমানের। আর প্রতিপক্ষ ছিল আত্মবিশ্বাসের তুঙ্গে। তারা জানে কীভাবে খেলতে হয়। ভক্তদের কাছে তাই দুঃখপ্রকাশ করছি।’

কোচ দরিভাল জুনিয়রও বাছাইয়ের পারফরম্যান্স দিয়ে ভক্তদের আস্থা অর্জন করতে পারছেন না। ২০২৪ সালে দায়িত্ব নেওয়ার পর সর্বশেষ ১৬ ম্যাচে তার অধীনে ব্রাজিল জিতেছে ৭ ম্যাচ। সামনে কঠিন পথ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা