× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘অল্প অল্প হাঁটাচলা করছেন তামিম’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৫ ১৩:১৯ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৫ ১৩:৩৮ পিএম

‘অল্প অল্প হাঁটাচলা করছেন তামিম’

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ম্যাচ চলাকালীন ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন তামিম ইকবাল। পরে জানা যায়, তার হার্টে ব্লক ধরা পড়েছে। পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রামের পর তার হার্টে রিংও পরানো হয়েছে। স্বস্তির খবর, আজ কিছুটা সময় হাঁটাচলা করেছেন তামিম।

সোমবার ডিপিএলের ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে ঢাকায় আনা সম্ভব হয়নি। বিকেএসপির পাশেই সাভারের কেপিজে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারকা এই ব্যাটার। জানা গেছে, আজ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হবে তাকে।

কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজের কার্ডিয়াক কেয়ার ইউনিটের (সিসিইউ) দায়িত্বরত  চিকিৎসক মনিরুজ্জামান মারুফ বলেছেন, ‘তামিম এখন ভালো আছেন। অল্প অল্প হাঁটাচলা করছেন, হাসিখুশি আছেন। অল্প কিছুক্ষণের জন্য তাকে কেবিনে দেওয়া হয়েছিল। পরিবারের সঙ্গে দেখা করে আবার সিসিইউতে নেওয়া হয়েছে।’

তবে এখনও তিনি ৪৮ ঘণ্টার পর্যবেক্ষনে আছেন। আজ দুপুরে তামিমের কিছু পরীক্ষা করানো হবে। সব ঠিক থাকলে আনা হবে ঢাকায়। এরআগে, তামিমের সুস্থতা কামনা করে ঢাকা প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচ শুরুর আগেই পড়ানো হয়েছে বিশেষ দোয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা