× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাহুল-আথিয়ার ঘরে কন্যাসন্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মার্চ ২০২৫ ১১:৫৪ এএম

আপডেট : ২৫ মার্চ ২০২৫ ১৩:০১ পিএম

রাহুল-আথিয়ার ঘরে কন্যাসন্তান

দিল্লি ক্যাপিটালস দলের তারকা ব্যাটার কেএল রাহুল এবং তার স্ত্রী তথা বলিউড অভিনেত্রী আথিয়া শেঠির সংসারে এসেছে নতুন সদস্য। সোমবার এ দম্পতির ঘর আলো করে এসেছে এক কন্যাসন্তান। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এ কথা জানিয়েছেন রাহুল।

সমাজমাধ্যমে একটি ছবি প্রকাশ করে তিনি জানান, তাদের ঘর আলো করে এসেছে ‍ফুটফুটে এক কন্যাসন্তান। বর্তমানে আথিয়ার পাশেই আছেন রাহুল। ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, আইপিএলে প্রথম তিন ম্যাচ খেলবেন না রাহুল। পরিবারকে সময় দিয়ে পরে ফিরবেন দিল্লি ক্যাপিটালসের দলে।

সুখবর কয়েক দিন আগেই দিয়েছিলেন আথিয়া। রাহুলও নিয়েছিলেন ছুটি। পাওয়ার কাপল হিসেবে দম্পতির ঘরে এবারই এসেছে প্রথমবার সন্তান। এর মাঝে অভিনয় ছেড়ে দূরে আছেন আথিয়া। ভারতের জাতীয় দলে জায়গা আবারও পোক্ত করেছেন রাহুল।

চার বছরের সম্পর্ক ছিল রাহুল-আথিয়ার। সুনীল শেঠির খান্ডালার খামারবাড়িতে বসেছিল বিয়ের আসর। সেই বন্ধনের দুই বছর পূর্তি হয়েছে কিছুদিন আগে। দম্পতির ঘরে এবার নতুন এক সদস্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা