× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তামিমের দ্রুত আরোগ্য কামনা করলেন যুবরাজ-মালিঙ্গারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৫ ০০:২৫ এএম

আপডেট : ২৫ মার্চ ২০২৫ ০০:৩৬ এএম

তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

হার্ট অ্যাটাক করেছেন তামিম ইকবাল। খবরটা ছড়িয়ে পড়তেই শুরু হয় উদ্বেগ-উৎকণ্ঠা। কেবল দেশে নয় বিদেশে থাকা তামিমের বন্ধু কিংবা সমসাময়িক ক্রিকেটাররাও তামিমের এই খবরে উদ্বিগ্ন। তারা তামিমকে শুভকামনা জানিয়েছে। যাতে তামিম দ্রুত আরোগ্য লাভ করেন সেই প্রার্থনাও করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তামিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং, মনোজ তিওয়ারি, সাবেক লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা, ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলেসহ আরও অনেেকে। 

টুইটারে মনোজ তিওয়ারি লিখেছেন, ‘এই লড়াইটা তোমায় জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে! প্রার্থনা।’ মালিঙ্গা বলেছেন, ‘মাঠে সবসময় যেমন লড়াই করেছে তেমনি লড়াই করে যাও। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি।’ 

যুবরাজ সিং এক্স পোস্টে বলেছেন, তামিম ও তার পরিবারের জন্য আমার প্রার্থনা। তুমি মাঠে অনেক কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে এবং শক্তভাবে জিতে ফিরেছ। এবারের লড়াইও ভিন্ন কিছু নয়। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি। শক্ত থাকো, চ্যাম্পিয়ন।’ 

হার্শা ভোগলে লিখেছেন, ‘আমাদের বন্ধু তামিমের দ্রুত আরোগ্য কামনা করছি। আশা করছি দ্রুতই আমরা একসঙ্গে কাজ করবো।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা