× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বোলিং পরীক্ষায় কেন দুবার ব্যর্থ ছিলেন সাকিব?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মার্চ ২০২৫ ১৩:০৮ পিএম

বোলিং পরীক্ষায় কেন দুবার ব্যর্থ ছিলেন সাকিব?

গত বছর সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচ খেলতে গিয়েছিলেন সাকিব আল হাসান। সমারসেটের বিপক্ষে ওই ম্যাচটিতে দুই ইনিংস মিলিয়ে বল হাতে ৯ উইকেট শিকার করলেও দুই অনফিল্ড আম্পায়ার বাঁহাতি এই স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। পরবর্তীতে দুই দফা পরীক্ষা দিয়েও সাকিব তার অ্যাকশন বৈধ প্রমাণ করতে পারেননি। 

ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির আইসিসি স্বীকৃত ল্যাবে প্রথম পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন সাকিব। টাইগার অলরাউন্ডারের বোলিংয়ের গ্রিন সিগন্যাল আসেনি চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র ল্যাব থেকেও। পরে সেই সারে কোচ গ্যারেথ ব্যাটির অধীনে কঠোর অনুশীলন করেই শেষ পর্যন্ত লাফবরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে চলতি মার্চ মাসে সাকিব ফিরে পেয়েছেন বোলিং অ্যাকশনের বৈধতা। 

সাকিবের বোলিং অ্যাকশন নিষিদ্ধ হওয়া থেকে বৈধতা ফিরে পাওয়া– পুরো যাত্রায় সঙ্গী ছিলেন তার দীর্ঘদিনের বন্ধু সিরাজুল্লাহ খাদেম নিপু। ২০০৬ সালে বাংলাদেশের হয়ে সাকিব, তামিম, মুশফিকদের সঙ্গেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছিলেন নিপু। সাকিবকে কাছ থেকে দেখেছেন দীর্ঘদিন। ঠিক কেন বন্ধু সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়লো, সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি। 

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে নিপু জানান, প্রথম দুইবারে তাড়াহুড়ো করতে গিয়েই বিপাকে পড়েন সাকিব। সেই সাথে তিনি আরও জানান তৃতীয় পরীক্ষার আগে প্রতিদিন অন্তত চার থেকে পাঁচ ঘণ্টা অনুশীলন করেছিলেন সাকিব। আর এবারে বোলিং বৈধতা ফিরে পেতে তার প্রস্তুতিও ছিল ব্যাপক। 

নিপু বলেন,‘এই যাত্রাটা কঠিন ছিল না। সেও এসব নিয়ে বাড়তি ভাবনার মাঝে ছিল না। সাকিব জানতো তার ঠিক কী করতে হবে। আমার মনে হয় প্রথম দুই প্রচেষ্টার ক্ষেত্রে সাকিব তাড়ার মাঝে ছিল। এবারে তার প্রস্তুতি ছিল একেবারেই ঠিকঠাক। আর এর পুরস্কারও (বোলিং পরীক্ষায় পাশ করা) সে পেয়েছে।’ 

তিনি আরও বলেন,‘আমার বিশ্বাস ওই ম্যাচে (সারের হয়ে ম্যাচ) সে (সাকিব) অনেক বেশি বোলিং করেছে। যখন আপনি নিজেকে অতিমাত্রায় পরিশ্রম করাবেন, সেটা ক্লান্ত শরীরে। আমার অ্যাকশনে তখন কিছু ছোটখাটো পরিবর্তন আসবেই। সেটাই সমস্যার শুরু করে। সে এখন দারুণ অবস্থায় আছে। আর মনে হচ্ছে তার সব কিছুই ফিরে পেয়েছে আবার।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা