× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাঠে ফেরা হচ্ছে না হেনরির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মার্চ ২০২৫ ১১:০৬ এএম

মাঠে ফেরা হচ্ছে না হেনরির

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা ছিল নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরির। কিন্তু ডান কাঁধের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হতে না পারায় মাঠে ফেরা হচ্ছে না তার। 

শনিবার (২২ মার্চ) এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। এনজেডসি জানায়, ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে শেষ দুই ম্যাচে খেলতে পারবেন না হেনরি। পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন তিনি। 

সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ক্যাচ নেয়ার সময় ডান কাঁধে আঘাত পান হেনরি। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ফাইনাল খেলতে পারেননি চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বোচ্চ ১০ উইকেট শিকারী এই পেসার। 

ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে তাকে বিশ্রাম দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তবে শেষ দুই ম্যাচের জন্য দলে ছিলেন হেনরি। সিরিজের চতুর্থ ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা ছিল তার। কিন্তু সেটি আর হচ্ছে না। 

হেনরির বিকল্প হিসেবে দলে থাকছেন জাকারি ফকস। শুধুমাত্র সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছিল তাকে। এবার সিরিজের শেষ দুই ম্যাচও খেলবেন ফকস। প্রথম দুই ম্যাচে ৪৩ রানে ১ উইকেট নেন এই ডানহাতি পেসার। তৃতীয় ম্যাচে খেলার সুযোগ পাননি ফকস। 

এদিকে দলে জায়গা ধরে রেখেছেন উইলিয়ান ও’রুর্ক। শুধুমাত্র সিরিজের প্রথম তিন ম্যাচের দলে ছিলেন তিনি। কিন্তু কোন ম্যাচ খেলার সুযোগ হয়নি এই পেসারের। সিরিজের শেষ দুই ম্যাচেও রাখা হয়েছে ও’রুর্ককে।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম তিন ম্যাচেই খেলেছেন অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল, স্পিনার ইশ সোধি ও পেসার জ্যাকব ডাফি। দুটি করে ম্যাচ খেলেন জেমস নিশাম ও বেন সিয়ার্স। সিরিজের প্রথম তিন ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড। আজ চতুর্থ ও ২৬ মার্চ সিরিজের পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হবে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা