× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অন্যলোকে বক্সিং কিংবদন্তি জর্জ ফোরম্যান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মার্চ ২০২৫ ১৮:৫৯ পিএম

অন্যলোকে বক্সিং কিংবদন্তি জর্জ ফোরম্যান

৩০ অক্টোবর ১৯৭৪। প্রস্তুত কঙ্গোর কিনসাসায় টাটা রাফায়েল স্টেডিয়াম। গ্যালারিতে ৬০ হাজার দর্শক, টিভির পর্দায় ১০০ কোটির বেশি। ম্যাচটি ছিল মোহাম্মদ আলী ও জর্জ ফোরম্যানের মধ্যে বিখ্যাত সেই ‘রাম্বল ইন দ্য জাঙ্গল’ হেভিওয়েট লড়াই। অনেকের চোখেই ‘তর্কযোগ্যভাবে বিংশ শতাব্দীর সেরা ক্রীড়া ইভেন্ট’। সেই কাঙ্ক্ষিত লড়াইয়ে জয় পাওয়া মোহাম্মদ আলী মারা গেছেন ২০১৬ সালে। এবার মারা গেলেন জর্জ ফোরম্যানও। ফোরম্যানের বয়স হয়েছিল ৭৬ বছর।

১৯৬৮ সালের মেক্সিকো অলিম্পিকে স্বর্ণপদক জয়ী ফোরম্যান ছিলেন দুবারের হেভিওয়েট চ্যাম্পিয়ন। জায়গা পেয়েছিলেন আন্তর্জাতিক বক্সিংয়ের হল অব ফেমে। গত শুক্রবার এই বক্সিং কিংবদন্তির মৃত্যুর সংবাদ তার পরিবারের পক্ষ থেকে ফোরম্যানের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা জর্জ ফোরম্যান সিনিয়রের মৃত্যুর সংবাদ জানাচ্ছি। পরিবারকে পাশে রেখেই ২১ মার্চ তিনি শান্তির সঙ্গে মারা গেছেন।’

টেক্সাসে ১৯৪৯ সালে জন্ম নেওয়া ‘বিগ জর্জ’ নামে পরিচিত ফোরম্যান ১৯৬০-এর দশক থেকে কয়েক দশক ধরে বক্সিং জগতে সক্রিয় ছিলেন। এই তারকা পেশাদার বক্সিং ক্যারিয়ারে ৬৮টি নকআউট জয় রয়েছে, যা মোহাম্মদ আলীর নকআউট জয়ের প্রায় দ্বিগুণ। তার ক্যারিয়ারে মাত্র পাঁচটি লড়াইয়ে তিনি পরাজিত হয়েছেন। ফোরম্যান প্রথমবারের মতো বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন ১৯৭৩ সালে। এরপর ১৯৯৪ সালে, ৪৫ বছর বয়সে, তিনি আবারও এই শিরোপা জয় করেন। ১৯৯৭ সালে তিনি বক্সিং থেকে অবসর নেন।

তার ক্রীড়া ক্যারিয়ারে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পেলেও, ফোরম্যান তার আইকনিক ‘জর্জ ফোরম্যান গ্রিল’-এর জন্যও বিখ্যাত হয়ে ওঠেন। ১৯৯৪ সালে বাজারে আসার পর থেকে এই গ্রিল কয়েক দশকে কয়েক মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে। জর্জ ফোরম্যানের মৃত্যুতে বিশ্বজুড়ে তার অনুরাগী ও সমর্থকরা শোক প্রকাশ করেছেন। তার অবদান ও সাফল্য বক্সিং ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা