× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব অ্যাথলেটিকস

হিটেই ছিটকে পড়লেন বাংলাদেশের জহির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৫ ১৩:৩৭ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৫ ১৩:৪৯ পিএম

হিটেই ছিটকে পড়লেন বাংলাদেশের জহির

চীনের নানজিংয়ে চলমান বিশ্ব অ্যাথলেটিকস ইনডোর চ্যাম্পিয়নশিপে হিটের বাধাই পেরোতে পারেননি বাংলাদেশের একমাত্র প্রতিনিধি জহির রায়হান। ৪০০ মিটার ইভেন্টের তৃতীয় হিটে ছয়জনের মধ্যে সবার শেষে থেকে দৌড় শেষ করেছেন এ অ্যাথলেট।

৪০০ মিটারের ইভেন্টে পাঁচ হিট মিলিয়ে মোট ২৯ জন অ্যাথলেটের নাম ছিল। কিন্তু এর মধ্যে তিনজন হিটে অংশই নিতে পারেননি। ৪৯.৮৪ সেকেন্ডে দৌড় শেষ করে ২৬ জনের মধ্যে ২৫তম হন বাংলাদেশের জহির।

প্রতিটি হিটের সেরা দুই অ্যাথলেট ও দ্রুততম সময়ে দৌড় শেষ করা দুজন নিশ্চিত করেছেন সেমিফাইনাল। আগামীকাল শনিবার এ ইভেন্টের ফাইনালে দৌড়াবেন সেরা ১২ অ্যাথলেট।

চলতি ইভেন্টে বাংলাদেশের হয়ে প্রথমে ইমরানুর রহমানেরই যাওয়ার কথা ছিল। কিন্তু চোটের কারণে অংশ নেননি লন্ডনপ্রবাসী এ অ্যাথলেট। তাই সে জায়গায় জহিরকে মনোনীত করে ফেডারেশন।

গত মাসে অনুষ্ঠিত ৪৮তম জাতীয় অ্যাথলেটিকসে ৪০০ মিটারে সোনা জেতেন জহির। দৌড় শেষ করেন ৪৭.৭২ সেকেন্ডে। অথচ আন্তর্জাতিক প্রতিযোগিতায় ২ সেকেন্ডের বেশি সময় লেগেছে তার। আগামী মঙ্গলবার দেশে ফিরবেন এ অ্যাথলেট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা