× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিপিএল

আবাহনী-গাজীর শীর্ষস্থান দখলের লড়াই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৫ ০৮:৩৩ এএম

আবাহনী-গাজীর শীর্ষস্থান দখলের লড়াই

শিরোপা ধরে রাখার মিশনে প্রথম ম্যাচেই হেরে গিয়েছিল আবাহনী লিমিটেড। পরের টানা পাঁচ ম্যাচ জিতে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে আকাশি-হলুদ শিবির। গত আসরের চ্যাম্পিয়নরা ১০ পয়েন্ট নিয়ে নেট রানরেটে এগিয়ে আছে শীর্ষে। সমান পাঁচ জয়ে পয়েন্ট টেবিলে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এনামুল হক বিজয়ের নেতৃত্বাধীন গাজী গ্রুপ ক্রিকেটার্স৷

চলতি ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সপ্তম রাউন্ডে আজ শুক্রবার দুদলের সিংহাসন দখলের লড়াই। বিকেএসপির ৩ নম্বর মাঠে খেলাটি শুরু হবে সকাল ৯টায়। একই সময়ে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামবে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। আর বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মোকাবিলা করবে পয়েন্ট টেবিলের তলানির দল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। সবগুলো ম্যাচই টি-স্পোর্টসের ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করবে।

আবাহনীর দুর্দান্ত কামব্যাকের পথে রানে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। লম্বা সময় ধরে রানখরায় ভুগতে থাকা বাঁহাতি এই ব্যাটার লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে সবশেষ ম্যাচে অসাধারণ এক সেঞ্চুরিতে দলকে জেতাতে বড় অবদান রেখেছেন। তার ১০৮ বলে ১০১ রানের ইনিংসে ছিল ১২ চার ও ২ ছক্কার মার। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে হলে আজকের ম্যাচেও তার ওপর বাড়তি দায়িত্ব থাকবে। তাই টপ অর্ডারে শান্তর পাশাপাশি পারভেজ হোসেন ইমন, জিসান আলমদের ব্যাটের দিকেও থাকবে আলাদা নজর।

শিরোপায় চোখ রাখা গাজী গ্রুপকে একা হাতে টানছেন অধিনায়ক এনামুল হক বিজয়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে সবশেষ ম্যাচে ৬৫ রানে জয়ের পথে অসাধারণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়া এই ব্যাটার। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১৪৩ বলে ১২টি চার ও ৪ ছক্কায় ১৪৯ রানের অসাধারণ এক ইনিংস খেলেন তিনি। ফিফটি করেছেন তোফায়েল আহমেদ (৬৩) ও সাদিকুর রহমান (৬০)। তাতে গাজী গ্রুপ তুলেছিল ৫ উইকেটে ৩৩৬ রান। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১৪৩ বলে ১২টি চার ও ৪ ছক্কায় ১৪৯ রানের অসাধারণ এক ইনিংস খেলেন গাজীর অধিনায়ক বিজয়। ফিফটি করেছেন তোফায়েল আহমেদ (৬৩) ও সাদিকুর রহমান (৬০)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা