× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহামেডানের বিশেষ দায়িত্বে লোকমান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ মার্চ ২০২৫ ১৯:০৩ পিএম

মোহামেডানের বিশেষ দায়িত্বে লোকমান

আগামী মে মাসের ৩ বা ১০ তারিখে বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও পরিচালনা পরিষদের নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। গত ১ মার্চ পরিচালনা পর্ষদের সভায় নেওয়া এ সিদ্ধান্তের পর এজিএম উপলক্ষে গুরুত্বপূর্ণ কাজ গুছিয়ে আনতে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী এ ক্লাবটি। তার অংশ হিসেবে ক্লাবটি চার সদস্যের একটি কমিটি গঠন করেছে। যে কমিটির সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে ক্লাবের প্রাক্তন ডাইরেক্টর ইন-চার্জ অফ অ্যাডমিনিস্ট্রেশন লোকমান হোসেন ভূঁইয়াকে।

ক্লাবের অন্যতম পরিচালক মাহবুব উল আনামকে চেয়ারম্যান করে গঠন করা ‘এজিএম প্রস্তুতি কমিটির’ দুই সদস্য হচ্ছেন-পরিচালক প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া ও মাসুদুজ্জামান। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সভাপতি জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন (অব.) স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটি গঠনের কথা জানানো হয়েছে। কমিটি প্রয়োজন মনে করলে নিজেদের মধ্যে আলোচনা করে কমিটির সদস্য বৃদ্ধি করতে পারবে বলেও উল্লেখ করা হয়েছে চিঠিতে। 

২০২১ সালের ৬ মার্চ সর্বশেষ নির্বাচন হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের। এই পরিচালনা পর্ষদের মেয়াদ দুই বছর। ২০২৩ সালের ৫ মার্চের মধ্যে নির্বাচন হওয়ার কথা থাকলেও কেটে গেছে আরো দুই বছর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা