× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের উদ্দেশে দেশ ছাড়লেন হামজারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ মার্চ ২০২৫ ১৪:১০ পিএম

 ২৭ জনের দল থেকে তিনজনকে বাদ দিয়ে ২৪ জনের স্কোয়াড নিয়ে ভারতে গেছেন হ্যাভিয়ের কাবরেরা

২৭ জনের দল থেকে তিনজনকে বাদ দিয়ে ২৪ জনের স্কোয়াড নিয়ে ভারতে গেছেন হ্যাভিয়ের কাবরেরা

আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিবেশী দেশের বিপক্ষে লড়াইয়ের পাঁচদিন আগে আজ বৃহস্পতিবার ঢাকা ছেড়েছেন জামাল ভূঁইয়ারা। ২৭ জনের দল থেকে তিনজনকে বাদ দিয়ে ২৪ জনের স্কোয়াড নিয়ে শিলংয়ে গেছেন হ্যাভিয়ের কাবরেরা।

জানা গেছে দল বাদ পড়েছেন পিয়াস আহমেদ নোভা, তাজ উদ্দিন ও আরিফ। সর্বশেষ দলে ছিলেন না হামজা ও আল-আমিন। তারা এলেন প্রথমবার। এর আগে ৩০ জনের দল থেকে বাদ পড়েন ফাহমিদুল ইসলাম, সুশান্ত ত্রিপুরা (চোট), পাপন সিং (চোট)। 

ভারতের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার আগে বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেন, 'আমাদের কোচিং স্টাফ যে পরিকল্পনা করছে, সেই অনুযায়ীই খেলার ধরন নির্ধারিত হবে। তবে এবারের সফরে আমরা একটু বাড়তি আশাবাদী। দলের সবাই অনুভব করছে, হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি পুরো দলের পরিবেশ বদলে দিয়েছে। তার উপস্থিতিতে দল আরও উজ্জীবিত হয়েছে, যা আমাদের ভালো ফল পেতে সাহায্য করবে।'

হামজাকে নিয়ে আশাবাদ ব্যক্ত করে গেছেন ডিফেন্ডার তপু বর্মণও, 'হামজা কাল অফিসিয়ালি আমাদের সঙ্গে ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছে। অবশ্য এটা আমাদের জন্য একটা ভালো ব্যাপার। সে ফিট আছে। আমরাও ফিট আছি। খুব সহজেই হামজা মানিয়ে নিয়েছে আমাদের সঙ্গে যা ইতিবাচক।'

ভারত ম্যাচের বাংলাদেশ দল

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার: শাকিল আহাদ, রহমত মিয়া, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, ঈসা ফয়সাল, শাকিল হোসেন।

মিডফিল্ডার: চন্দন রায়, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মজিবুর রহমান জনি, সৈয়দ শাহ কাজেম কিরমানি, শেখ মোরছালিন, জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী।

ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, শাহরিয়ার ইমন, আল আমিন, রাকিব হোসেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা