× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্জেন্টিনা দলে আবারও দুঃসংবাদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মার্চ ২০২৫ ১৩:৫৯ পিএম

আরও একবার দুঃসংবাদ পেল আর্জেন্টাইন ভক্তরা

আরও একবার দুঃসংবাদ পেল আর্জেন্টাইন ভক্তরা

বিশ্বকাপ বাছাইয়ের খেলায় আগামী ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্ধী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।  গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে নানা সমস্যায় জর্জরিত আলবিসেলেস্তরা। গত পরশু শোনা গিয়েছিল, বুয়েনস এইরেস নামতে পারবেন না লিওনেল মেসি।  এবার আরও একটি দুঃসংবাদ পেল দলটির সমর্থকেরা। 

আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের বার্তা, চোটের মিছিলে মেসির সঙ্গে যোগ দিয়েছেন আরেক তারকা স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। 

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় ফেইনুর্ডের বিপক্ষেও নামতে পারেননি লাউতারো। তাকে নিয়ে ঝুঁকি নেননি ইন্টার মিলান কোচ। ধারণা করা হচ্ছিল অল্পতেই সবুজ গালিচায় ফিরবেন। ফিরেছেনও। গত রবিবার সিরি’আ লিগে আটালান্টার বিপক্ষে নেমে মাঠ কাঁপিয়েছেন। প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন। কিন্তু পুরোনো চোট মাথাচড়া দিয়ে ওঠায় জাতীয় দলের আগামী দুই ম্যাচ থেকে ছিটকে পড়েছেন তিনি। 

মেসি-লাউতারো ছাড়াও আর্জেন্টিনার চোটের মিছিলে আছেন গঞ্জালো মন্তিয়েল, জিওভানি লো সেলসো ও পাউলো দিবালা। 

বিশ্বকাপ বাছাইয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা শীর্ষস্থান ধরে রেখেছে। ১২ ম্যাচে সংগ্রহ ২৫ পয়েন্ট। তারা শুক্রবার মুখোমুখি হবে উরুগুয়ের। চারদিন পর আতিথ্য দেবে ব্রাজিলকে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা