× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইয়ামালের সিয়াম পালনে বাধা নেই কোচের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মার্চ ২০২৫ ১১:০৯ এএম

আপডেট : ২০ মার্চ ২০২৫ ১১:৩১ এএম

ইয়ামালের রোজা রেখে খেলার ব্যাপারটি নরমাল এবং স্বাভাবিক প্রক্রিয়া বলছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে

ইয়ামালের রোজা রেখে খেলার ব্যাপারটি নরমাল এবং স্বাভাবিক প্রক্রিয়া বলছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে

অনেক কথাই হচ্ছিল লামিন ইয়ামালের রোজা রেখে খেলা এবং অনুশীলনের ব্যাপারে। বিশেষ করে আন্তর্জাতিক ম্যাচে রোজা রেখে মাঠে নামা এবং পারফর্ম করা দেখে অবাক অনেকেই। কারণ, এখনও ১৮ বছর হয়নি স্প্যানিয়ার্ডের। এতটুকুন বয়সে তার কারিকুরি এবং পারফর্মে মোটেও ক্লান্তির ছাপ মেলে না। তা ছাড়া রোজা রেখে খেলার ব্যাপারটি নরমাল এবং স্বাভাবিক প্রক্রিয়া বলছেন তার কোচ লুইস দে লা ফুয়েন্তে।

উয়েফা ন্যাশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে স্পেন কোচ বলেছেন, ‘লামিনের রোজা রেখে খেলার বিষয়টি স্বাভাবিক প্রক্রিয়া। সে তার ক্লাব বার্সেলোনায় যে নীতি অনুসরণ করেছে এখানেও তা-ই করবে। এ ক্ষেত্রে মেডিকেল টিম এবং নিউট্রিশিয়ান তাকে যে গাইডলাইন দেবে সে (ইয়ামাল) সেটা অনুসরণ করবে।’

৬৩ বছর বয়সি কোচ আরও বলেছেন, ‘আমরা সব ধর্ম ও অনুশাসনের প্রতি শ্রদ্ধা রাখি। তা ছাড়া সে খেলার জন্য যথেষ্ট ফিট। আমি এ ধরনের পরিস্থিতির মধ্যে আগে পড়িনি। কিন্তু আপনাকে সব সময়ের মতো এগিয়ে যেতে হবে।’

বলে রাখা ভালো, ইয়ামালই স্পেন জাতীয় দলে খেলা প্রথম মুসলিম ফুটবলার নন। আদামা ত্রাওরে, আনসু ফাতি, মুনির এল হাদ্দাদিরাও ইসলাম ধর্মাবলম্বী। তবে ত্রাওরে ও ফাতি রমজান মাসে স্পেনের হয়ে এখনও কোনো ম্যাচ খেলেননি। ২০১৪ সালের সেপ্টেম্বরে স্পেনের হয়ে অভিষেক হয় মুনিরের। দেশটির জার্সিতে তিনি ওই এক ম্যাচই খেলেছেন। তবে সে সময় রমজান মাস ছিল না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা