× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোজা রেখেই নেশন্স লিগে খেলবেন ইয়ামাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মার্চ ২০২৫ ১৩:৩৬ পিএম

রোজা রেখেই নেশন্স লিগে খেলবেন ইয়ামাল

ক্লাবের হয়ে মাঠে নামার পরে এবার জাতীয় দলের জার্সিতে প্রথম স্প্যানিশ ফুটবলার হিসেবে রোজা রেখে মাঠে নামতে যাচ্ছেন লামিনে ইয়ামাল। বার্সেলোনার হয়ে খেলা ১৭ বছর বয়সী ইয়ামাল চ্যাম্পিয়ন্স লিগে গত ম্যাচে বেনফিকার বিপক্ষে ম্যাচে রোজা রেখেই মাঠে নেমেছিলেন। 

রোজা রাখলেও মাঠের পারফরম্যান্সে কোনো ভাটা পড়েন নি স্প্যানিশ এই উইঙ্গারের। প্রথম গোলে অ্যাসিস্ট করার পর দ্বিতীয় গোলে বল জালে জড়ান তিনি। আর ম্যাচের মাঝে পানি দিয়ে সারেন ইফতারও।

উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের দুই লেগে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে স্পেন। সেই দলের অন্যতম সদস্য হিসেবে আছেন ইয়ামাল। ২০ মার্চ প্রথম লেগ ও ২৩ মার্চ দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচকে সামনে রেখে অনুশীলন ও ম্যাচে দুই জায়গাতেই রোজা রাখার ঘোষণা দিয়েছেন ইয়ামাল। ফুটবলের মতো খেলায় কিভাবে কিছু না খেয়ে কাটিয়ে দেন, এমন প্রশ্নে ইয়ামাল বলেছেন, ‘একদমই কষ্ট হয় না।’

এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেছেন, ‘মনেই হবে না যে ক্ষুধার্ত। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শরীরে পানিশূন্যতা না রাখা। বার্সায় আমি এই ব্যাপারে সতর্ক ছিলাম। ফজরের সময়ে ইলেক্ট্রোলাইট পান করি। এটা সারাদিন শরীরকে পানিতে পূর্ণ রাখবে। ইফতারের সময় আমি চিনি না খাওয়ার চেষ্টা করি। পরিবর্তে প্রচুর পানি খাই। সবকিছু তাই নিয়ন্ত্রণে থাকে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা