× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যারাডোনার মৃত্যু নিয়ে বিচারকাজে পুলিশ কর্মকর্তার বিস্ময়কর মন্তব্য

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মার্চ ২০২৫ ১২:০৪ পিএম

আপডেট : ১৯ মার্চ ২০২৫ ১২:০৪ পিএম

ম্যারাডোনার মৃত্যু নিয়ে বিচারকাজে পুলিশ কর্মকর্তার বিস্ময়কর মন্তব্য

কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে চিকিৎসকদের অবহেলার বিচারকাজ চলছে। সেখানেই একজন পুলিশ কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। চার বছর আগে ঘটনাস্থলে উপস্থিত হওয়াদের মধ্যে প্রথম ব্যক্তিটি ছিলেন এই পুলিশ কর্তকর্তা লুকাস ফারিয়াস। মঙ্গলবার আদালতে জানিয়েছেন, ম্যারাডোনা যে বাড়িতে অস্ত্রোপচার পরবর্তী সেবা নিচ্ছিলেন, সেই কক্ষে কোনও ধরনের চিকিৎসা সামগ্রী দেখেননি তিনি।

অবহেলার অভিযোগে ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত ৭ জনের বিরুদ্ধে চলমান বিচারকাজে সাক্ষ্য দিয়েছেন ফারিয়াস। তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। কৌঁসুলিরা আদালতে ম্যারাডোনার শেষ দিনগুলোতে অভিযুক্তদের ভূমিকার কথা উল্লেখ করতে গিয়ে সেই পরিস্থিতিকে হরর থিয়েটারের সঙ্গে তুলনা করেছেন।

নিজের সাক্ষ্যে ফারিয়াস বলেছেন, ‘ঘরে আমি কোনও চিকিৎসা সামগ্রী দেখিনি। কোনও ধরনের সেরাম (শরীরে সরাসরি শিরার মাধ্যমে দেওয়া ওষুধ) দেখিনি। যা আমার মনে হয় ঘরোয়া চিকিৎসা ব্যবস্থার অংশ হওয়া উচিত ছিল।’

ফারিয়াস ছিলেন চার পুলিশের মধ্যে একজন, যিনি মঙ্গলবার সাক্ষ্য দিয়েছেন। এক সপ্তাহ আগে বুয়েন্স এইরেসের উত্তরের শহরতলি সান ইসিদ্রোতে বিচারকাজ শুরু হয়েছে।

ফারিয়াস আদালতকে আরও বলেন, ‘তখন যেভাবে আমি ম্যারাডোনাকে আবিষ্কার করি, তা হলো তিনি চিত হয়ে শুয়ে ছিলেন। তার পেট এতই ফোলা ছিল যে, মনে হচ্ছিল এটা বিস্ফোরিত হবে। আমি তাকে এই অবস্থায় দেখে স্তব্ধ হয়ে গিয়েছিলাম, কখনও ভাবিনি এমন একটি দৃশ্যের মুখোমুখি হতে হবে।’

মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় অস্ত্রোপচার করতে হয় ম্যারাডোনার। সেখান থেকে বাড়িতে সুস্থ হওয়ার প্রক্রিয়ার মধ্যেই তিনি ২০২০ সালের ২৫ নভেম্বর মারা যান। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা