× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ নয় ইতালিতে ফিরে গেছেন ফাহমিদুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ১২:১০ পিএম

বাংলাদেশ নয় ইতালিতে ফিরে গেছেন ফাহমিদুল

ভারতের বিপক্ষে পরিকল্পনায় ছিলেন ফাহমিদুল ইসলাম। বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা আশার কথাও শুনিয়েছিলেন। তবে সৌদি আরবের ক্যাম্প শেষে দলের সঙ্গে ঢাকায় আসেননি ফাহমিদ। জানা গেছে, তিনি ফিরে গেছেন ইতালিতে।

আজ সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। সেই দলের সঙ্গে নেই ফাহমিদুল। বয়স কম থাকার কারণে তাকে আপাতত চিন্তায় রাখছে না কোচ কাবরেরা। তবে বাফুফের রাডারে রাখা হয়েছে ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া কালসিওতে খেলা এই ফুটবলারকে।

ফাহমিদুলের ফিরে যাওয়ার বিষয়ে দলের ম্যানেজার আমের খান বলেছেন, ‘সে ইতালি ফিরে গেছে। আপাতত আর দলের সঙ্গে যোগ দিচ্ছে না। আসলে ওর বয়স কম। ও এখনও জাতীয় দলে খেলার জন্য পরিপক্ব হয়ে উঠেনি। ওকে আরও সময় দিতে হবে।’

আগামী ২৫ মার্চ শিলংয়ে বসবে ভারতের বিপক্ষে বাংলাদেশের লড়াই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা