× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিসির চ্যাম্পিয়নস ট্রফির সেরা বোলিংয়ের তালিকায় তাসকিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৫ ১৬:৪৫ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৫ ১৬:৪৬ পিএম

তাসকিনের এই উইকেটের উল্লাস জায়গা করে নিয়েছে আইসিসির ভিডিওতে— সংগৃহীত ছবি

তাসকিনের এই উইকেটের উল্লাস জায়গা করে নিয়েছে আইসিসির ভিডিওতে— সংগৃহীত ছবি

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা বোলিংগুলো একটি তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেই তালিকায় আছেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়াংকে ফেরানোর পর সেই বলটিকে সেরা কয়েকটি বোলিংয়ের মাঝে রেখেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

অফিশিয়াল ফেসবুক পেজে আইসিসি একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে প্রথমেই দেখা যাচ্ছে আবরার আহমেদের ডেলিভারি। পাকিস্তানি লেগস্পিনার অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন ভারতীয় ওপেনার শুভমান গিলকে। এরপরই তাসকিন। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়াংকে ইনসুইংয়ে বোল্ড করার পর তাসকিনের গর্জন ছিল দেখার মতো। বাংলাদেশের এই পেসারের মতো উল্লাসে মেতেছিল পুরো দল।

আইসিসির সেরা বোলিংয়ের তালিকায় তিনে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। লাহোরে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার সেট ব্যাটার রাসি ফন ডার ডাসেনকে বোল্ড করেন স্যান্টনার। ফাইনালে কুলদীপ যাদবের বোলিং চারে। নিউজিল্যান্ডের ওপেনার রাচীন রবীন্দ্র যখন আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন, তখন অসাধারণ এক ডেলিভারিতে কিউই ওপেনারকে বোল্ড করেন কুলদীপ। শাহিন শাহ আফ্রিদির বলে রোহিত শর্মার বোল্ড হওয়ার ভিডিও আছে আইসিসির এই পেজে। আবরারেরই আরও একটা সেরা বোলিং আছে আইসিসির ভিডিওতে। করাচিতে ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড উদ্বোধনী ম্যাচে ডেভন কনওয়েকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন আবরার।

নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে যেভাবে বোকা বানিয়ে নাসিম শাহ কট বিহাইন্ড করেছেন, সেটাও আইসিসির ভিডিওতে আছে। আইসিসির এই ভিডিওতে ভারতের রবীন্দ্র জাদেজা, দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডারের বোলিংয়েরও ভিডিও আছে। পুরো ভিডিওতে একমাত্র নাসিমের উইকেটটাই ক্যাচ আউট। বাকিগুলো বোল্ড।

১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া ১৯ দিনের চ্যাম্পিয়নস ট্রফি শেষ হয়েছে ৯ মার্চ। নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে ভারত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা