× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লা লিগা

৬ গোলের থ্রিলার জিতে সিংহাসনে বার্সা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মার্চ ২০২৫ ১১:৩২ এএম

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৮ ম্যাচে অপরাজিত রইল বার্সা

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৮ ম্যাচে অপরাজিত রইল বার্সা

টিকবে না, এই বার্সা টিকবে না। গতকাল রবিবার আতলেটিকো মাদ্রিদের ডেরা রিয়াদ এয়ার মেত্রোপলিটানোতে কাতালুনিয়াদের হাপিত্যেশ দেখে এমনটাই বলা বলি হচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। কারণ, লা লিগার সিংহাসন দখলের রেসে ম্যাচঘড়ির ৭২ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল বার্সা। অথচ ৯৮ মিনিটে উল্লাস করতে করতে মাঠ ছাড়ে তারা। হ্যান্সি ফ্লিকের দলের প্রত্যার্বতনের নায়ক লামিনে ইয়ামাল ও ফেরান তরেস। তাদের পারফর্ম দেখে কোচও পাচ্ছেন ভরসা। বলেছেন, আমরা যেভাবে খেলেছি, আত্মবিশ্বাস যেমনটা ছিল, তা সত্যিই দেখার মতো।

৬ থ্রিলার জেতার পর পয়েন্ট তালিকায় এক ম্যাচ হাতে রেখে এখন সবার ওপরে উঠে গেছে বার্সা। যদিও সেটা গোল ব্যবধানের সুবাদে। আর অ্যাতলেটিকো মাদ্রিদ আছে তিনে। তাদের সঙ্গে বার্সা-রিয়ালের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে চারে । পাশাপাশি এই জয়ের পর ইউরোপিয়ান শীর্ষ ৫ লিগে একমাত্র অপরাজিত দলও এখন বার্সা। এ বছর এখন পর্যন্ত ১৮ ম্যাচ খেলে ১৫টিতে জয় ও ৩টিতে ড্র করেছে ফ্লিকের দল। আর অপরাজিত থাকার পথে এই বছর বার্সা গোল করেছে সব মিলিয়ে ৬০টি। পাশাপাশি এই ম্যাচ দিয়ে আরও একটি কীর্তি গড়েছে বার্সা। 

এদিন স্বাগতিকদের ৪৫ মিনিটে এগিয়ে দেন আর্জেন্টাইন সুপার স্টার হুলিয়ান আলভারেজ। ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলেক্সান্দার সরলোথ। ৭২ মিনিটে রবার্ট লেভানডফস্কি একটি গোল শোধ করেন। ৭৮ মিনিটে তরেস সমতায় ফেরান সফরকারীদের।  যোগ করা সময়ে আসল খেল দেখান ফ্লিকের শিষ্যরা। ৯২ মিনিটে দারুণ এক গোল করেন স্প্যানিয়ার্ড ইয়ামাল। আর ৯৮ মিনিটে কফিনে শেষ পেরেক ঠুকেন তরেস। 

দুর্দান্ত এই জয়ের পর ম্যাচ শেষে বার্সা কোচ ফ্লিক বলেন, ‘আমরা যেভাবে খেলেছি, আত্মবিশ্বাস যেমনটা ছিল সেটা সত্যিই দেখার মতো। আমরা ট্রফি জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এই ম্যাচটা আমাদের আরও অনেক বেশি আত্মবিশ্বাস দিল।’  ইয়ামাল বলেছেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল, যা আমরা শেষ পর্যন্ত জিতেছি। এভাবে আতলেতিকোকে হারানোর পর আমরা দারুণ আনন্দিত।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা