× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুইবার ওভারে ছয় ছক্কা হাঁকিয়ে নতুন রেকর্ড পেরেরার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মার্চ ২০২৫ ১৭:৫৮ পিএম

দুইবার ওভারে ছয় ছক্কা হাঁকিয়ে নতুন রেকর্ড পেরেরার

ছক্কা হাঁকাতে কোন ব্যাটার না চায়। তা যদি ছয় ছক্কা হয়, তবে তো স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তব করতে যখন ক্রিকেটাররা বিভোর তখন এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর পুনরাবৃত্তি ঘটালেন থিসারার পেরেরা। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে দুইবার এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন লঙ্কান এই ব্যাটার। এশিয়ান লিজেন্ডস লিগের এলিমিনেটর ম্যাচে এই কীর্তি গড়েন।

উদয়পুরে এশিয়ান লিজেন্ডস লিগের এলিমিনেটর ম্যাচে আফগানিস্তান পাঠানসের বিপক্ষে ওভারের ৬ বলে ছয়টি ছক্কা হাঁকান পেরেরা। একবার করে ওভারে ৬ ছক্কা মারার কীর্তি আছে স্যার গ্যারি সোবার্স, রবি শাস্ত্রী ও যুবরাজ সিং, হার্শেল গিবস, রস হোয়াইটলি, হজরতউল্লাহ জাজাই, লিও কার্টার, দীপেন্দ্র সিং আইরের ও জাসকারান মালহোত্রার।

তবে দুইবার ওভারে ছয় ছক্কা হাঁকানোর কীর্তিতে পেরেরাই প্রথম। শুধু ছয় ছক্কা হাঁকিয়েই ক্ষ্যান্ত হননি পেরেরা। করেছেন সেঞ্চুরি।

আফগান পাঠানসের স্পিনার আয়ান খানের করা ২০তম ওভারে ছয় ছক্কা হাঁকানো পেরেরা ইনিংসে ৩৬ বলে করেন ১০৮ রান। বিধ্বংসী এই ইনিংস খেলার পথে ১৩টি ছক্কা ও দুইটি চার মারেন তিনি।

টস জিতে শ্রীলংকা লিজেন্ডরা আফগান পাঠানদের বিপক্ষে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। পেরেরা ছাড়াও ৮১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন মেভান ফার্নান্দো। ফলে ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ২৩০ রানের পাহাড়সম সংগ্রহ তোলে লংকানরা। রান তাড়ায় ২০৪ রানে অলআউট হয়ে ২৬ রানে হারে আফগানিস্তান পাঠানস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা