× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী আইপিএলের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মার্চ ২০২৫ ১২:৪৩ পিএম

নারী আইপিএলের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স

মেয়েদের আইপিএলের তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। গতকাল শনিবার (১৫ মার্চ) মুম্বাইয়ের ব্রাবোন স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে ৮ হারিয়ে দ্বিতীয়বারের মতো ট্রফি শিরোপা জিতেছে হারমানপ্রীত কৌরের দল। ২০২৩ সালে প্রথম আসরেও দিল্লিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই।

এদিন আগে ব্যাট করে অধিনায়ক হারমানপ্রীত কৌরের ফিফটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৪৯ রান সংগ্রহ করেছিল মুম্বাই। লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪১ রানের বেশি করতে পারেনি দিল্লি। তাতে টানা তিন আসরে ফাইনাল খেলেও শিরোপার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়ে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি।  

ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন মেগ ল্যানিং। মারিজান ক্যাপের সৌজন্যে মাত্র ১৪ রানেই মুম্বাইয়ের দুই ওপেনারকে ফিরিয়ে দারুণ শুরু করেছিল দিল্লি। ইয়াস্তিকা ভাটিয়ার (৮) পাশাপাশি বিধ্বংসী ফর্মে থাকা হেইলি ম্যাথিউজকে (৩) ফেরান তিনি।  এরপর তৃতীয় উইকেটে ৮৯ রানের জুটি গড়েন ন্যাট-শাইভার ব্রান্ট ও হারমানপ্রীত কৌর। 

দলের পক্ষে ৪৪ বলে ৯ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৬৬ রান করেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ন্যাট-শাইভার ব্রান্টের ব্যাট থেকে আসে ২৮ বলে ৩০ রান। শেষদিকে কামালিনির ১০ ও আমালিনির ১৪ রানে দেড়শর কাছাকাছি সংগ্রহ পায় মুম্বাই। দিল্লির হয়ে ১১ রানে ২ উইকেট নেন মারিজান ক্যাপ। 

১৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথমেই ধাক্কা খায় দিল্লি ক্যাপিটালস। দলের দুই ভরসা মেগ ল্যানিং (১৩) এবং শেফালি ভার্মা (৪) দ্রুত ফিরলে চাপে পড়ে যায় দল। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পর ব্যাটিংয়েও ভরসা দেন মারিজান ক্যাপ। ২৬ বলে ৪০ রান করেন। কিন্তু নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকায় শেষ রক্ষা হয়নি দিল্লির। মুম্বই বোলারদের মধ্যে ন্যাট সাইবার ব্রান্ট ৩ উইকেট নেন। অ্যামেলিয়া কের নেন দুটি উইকেট।মে

ফাইনালের সেরা নির্বাচিত হন হারমানপ্রীত কৌর। টুর্নামেন্টসেরার পুরস্কার জেতেন ন্যাট সাইবার ব্রান্ট। মেয়েদের আইপিএলে তিন আসরে দ্বিতীয়বার শিরোপা জেতা মুম্বাই প্রাইজমানি হিসেবে পেয়েছে ৬ কোটি রুপি বা প্রায় সাড়ে ৮ কোটি টাকা। টানা তিনবারই ফাইনালে উঠে রানার্সআপ হওয়া দিল্লির পকেটে গেছে ৩ কোটি রুপি বা ৪ কোটির বেশি টাকা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা