× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাপ কাটানোর প্রাণান্তকর চেষ্টা টাইগারদের

প্রবা ডেস্ক

প্রকাশ : ১০ আগস্ট ২০২২ ১৫:১০ পিএম

আপডেট : ১০ আগস্ট ২০২২ ১৫:২৮ পিএম

চাপ কাটিয়ে রানে ফেরার চেষ্টায় ব্যাট করছেন বিজয়-রিয়াদ। ছবি সংগৃহীত

চাপ কাটিয়ে রানে ফেরার চেষ্টায় ব্যাট করছেন বিজয়-রিয়াদ। ছবি সংগৃহীত

টাইগারদের হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বেশ চাপে রয়েছে টাইগার শিবির। তিন উইকেট হারিয়ে ধুঁকছে টাইগার শিবির। তবে এনামুল হক বিজয়ের ফিফটিতে ভর করে শকত ছাড়িয়েছে বাংলাদেশ। ক্রিজে থাকা দুই ব্যাটার মাহমুদউল্লাহ ও বিজয় চাপ সামলানোর প্রাণান্তকর চেষ্টা করছেন।

পাওয়ার প্লেতে দারুণ শুরু পেলেও বিপত্তি ঘটে নবম ও দশম ওভারে। ৮ বলের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে টাইগাররা। দলীয় ৪৭ রানে তিন টপ অর্ডার সাজঘরে ফিরে গেছেন। দলের এমন বিপর্যয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছে এনামুল হক বিজয়ের ব্যাট। ৪৮ বলে অর্ধশতকের দেখা পেয়ে যান এই ওপেনার। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করেছে টাইগাররা। ৬৮ বল খেলে ৭৬ রানে অপরাজিত আছেন বিজয়। ৪৩ বলে ১৯ রান করে ক্রিজে সঙ্গে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রবা/আরএম/


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা