× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউরোপা লিগ

ফার্নান্দেসের হ্যাটট্রিকে কোয়ার্টার ফাইনালে ম্যানইউ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ১১:৪৬ এএম

আপডেট : ১৪ মার্চ ২০২৫ ১১:৫০ এএম

ফার্নান্দেসের হ্যাটট্রিকে কোয়ার্টার ফাইনালে ম্যানইউ

স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়াদের মাঠে শেষ ষোলোর প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় লেগে ৪-১ গোলে জিতল তারা। বল পায়ে জাদু দেখিয়ে দুর্দান্ত এক হ্যাটট্রিকের দেখা পেয়েছেন পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেস। দারুণ এ জয়ে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে ইংলিশ ক্লাব। ম্যানইউ শেষ আটে লড়বে ফ্রেঞ্চ ক্লাব লিওঁকে, যারা ৪-০ গোলে হারিয়েছে স্টুয়া বুখারেস্টকে।

১০ মিনিটের মধ্যে পিছিয়ে পড়েছিল ম্যানইউ। মাথিয়াস ডি লিটের ফাউলের শিকার হওয়ার পর পেনাল্টি থেকে গোল করেন মিকেল ওয়ারজাবাল। ৬ মিনিট পর পেনাল্টি গোলে সমতা ফেরান ফার্নান্দেস। রাসমুস হয়লুন্দকে বক্সের ভেতরে ফাউল করেন ইগোর জুবেলদিয়া। আরেকটি স্পট কিক থেকে বিরতির ৫ মিনিট পর লিড নেয় ম্যানইউ। আরিজ এস্তুলন্দ ফাউল করেন প্যাটট্রিক ডর্গুকে। এবারও ভুল করেননি ফার্নান্দেস।

জশুয়া জার্কজিকে জন আরাম্বুরু ফাউল করে লাল কার্ড দেখলে ৬৩ মিনিটে ১০ জনের দল হয় সোসিয়েদাদ। ৮৭তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ফার্নান্দেস। যোগ করা সময়ে গোল করে দুই লেগের অগ্রগামিতায় স্কোর ৫-২ করেন ডিওগো ডালোট।

এদিকে আরেক ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব টটেনহাম চমক দেখিয়েছে। প্রথম লেগে এজেড আলকামারের কাছে ১-০ গোলে হেরেও বৃহস্পতিবার ঘুরে দাঁড়ানো জয়ে কোয়ার্টার ফাইনালে তারা। উইলসন ওডোবার্টের জোড়া গোলে ৩-১ গোলে জিতেছে স্পাররা। ৩-২ গোলের অগ্রগামিতায় তারা শেষ আটে। পরের পর্বে তাদের প্রতিপক্ষ আইন্ত্রাখট ফ্রাঙ্কফুর্ট।

এদিন কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে অ্যাথলেটিক ক্লাব, লাজিও, বোদো/গ্লিমট ও রেঞ্জার্স।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা