× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাপুটে জয়ে শেষ আটে বার্সা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ১০:৩২ এএম

আপডেট : ১২ মার্চ ২০২৫ ১০:৫৫ এএম

দাপুটে জয়ে শেষ আটে বার্সা

বেনফিকাকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। স্প্যানিশ ফরোয়ার্ড ইয়ামাল ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার রেকর্ডে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে ম্যাচ জিতল কাতালানরা। দাপুটে এ জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আটও নিশ্চিত হয়েছে স্প্যানিশ জায়ান্টের।

ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটেই লিড নেয় বার্সেলোনা। লামিন ইয়ামালের দারুণ অ্যাসিস্টে সহজ ফিনিশিং রাফিনিয়ার। অবশ্য মিনিট দুয়েকের মাথায় সমতায় ফেরে বেনফিকা। স্কোর শিটে নাম তোলেন নিকোলাস ওটামেন্ডি।

এরপর ম্যাচের ২৭ মিনিটে দূরপাল্লার দৃষ্টিনন্দন শটে বার্সেলোনাকে এগিয়ে নেন ইয়ামাল। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোল ও অ্যাসিস্টের কীর্তি গড়েন ১৭ বছর ২৪১ দিন বয়সি এ স্প্যানিশ উইঙ্গার। প্রথমার্ধের শেষ দিকে নিজের দ্বিতীয় গোলের দেখা পান রাফিনিয়া। চলতি চ্যাম্পিয়ন্স লিগে এটি তার ১১তম গোল।

বিরতির পর গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। পুরো ম্যাচে ৬৫ শতাংশ সময় বল দখলে রাখা বার্সেলোনা শেষ পর্যন্ত ম্যাচ জেতে ৩-১ ব্যবধানে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা