× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও সমালোচনার মুখে নেইমার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ মার্চ ২০২৫ ১৯:৫৩ পিএম

আবারও সমালোচনার মুখে নেইমার

চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন নেইমার জুনিয়র। যে কারণে তাকে ছেড়ে দেয় সৌদি আরবের ক্লাব আল-হিলাল। এরপর নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে নিয়মিত খেলা শুরু করেছিলেন তিনি। এর মধ্যে ৭ ম্যাচ খেলে নেইমার ৩ গোল ও ৩ অ্যাসিস্টে আলোও ছড়িয়েছেন। কিন্তু মাঠের বাইরের ঘটনায় ফের সমালোচনার মুখে পড়েছেন এই ফরোয়ার্ড।

গতকাল সোমবার ক্যাম্পেওনাতো পলিস্তার সেমিফাইনালে চোটের কারণে একাদশ থেকে ছিটকে যান নেইমার। পরে বেঞ্চে বসে দেখেছেন দলের বিদায়। করিন্থিয়ানসের বিপক্ষে শেষ চারের ম্যাচে সান্তোসের হার ২-১ গোলে। সেই ম্যাচের আগে খেলতে না পারার কষ্টে নেইমারের কান্নার ভিডিও সামনে এসেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরালও হয়েছে।

মূলত গত ৩ মার্চ সান্তোস-ব্রাগানতিনো ম্যাচে বদলি হওয়ার কিছুক্ষণ পরেই নেইমারকে দেখা যায় কার্নিভ্যাল প্যারেডে। চোটশঙ্কা নিয়ে নেইমারের পার্টিতে যাওয়ার বিষয়টি মানতে পারছেন না অনেকেই। যা নিয়ে রীতিমতো সমালোচনার মুখেও পড়তে হয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। এমন সমালোচনা থামাতেই হয়তো সান্তোস নেইমারের কান্নার ভিডিওটি প্রকাশ করেছে।

সেখানে সেমিফাইনালের আগে অশ্রুসিক্ত নেইমার সতীর্থদের উদ্দেশে বলেন, ‘এ ধরনের মুহূর্ত খুবই কঠিন। আমি সবদিক থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। যদি সম্ভব হয় আপনারা আমার পাশে থাকবেন। আপনারা জানেন না, মনের দিক থেকে মাঠে নামতে আমি কতটা উন্মুখ হয়ে আছি।’

এদিকে নিজের চোট নিয়ে ইনস্টাগ্রামে নেইমার লিখেছেন, ‘আমি যেকোনো মূল্যে মাঠে থাকতে চাই এবং দলকে সহায়তা করতে চাই। কিন্তু গত বৃহস্পতিবার আমি অস্বস্তি বোধ করি, যা আমাকে মাঠে নামা থেকে বিরত রেখেছে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা