× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

না খেলেই ফিরতে হয়েছে আশরাফুলদের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ মার্চ ২০২৫ ১৩:৩৩ পিএম

না খেলেই ফিরতে হয়েছে আশরাফুলদের

এশিয়ান লিজেন্ডস লিগে মোহাম্মদ আশরাফুলে নেতৃত্বে বাংলাদেশ টাইগার্স নামে একটি দলের অংশগ্রহণের কথা ছিল। সে অনুযায়ী ভারতে পৌঁছেও গিয়েছিলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। কিন্তু শেষ মুহূর্তে তাদের ভারত থেকে ফিরে আসতে হচ্ছে।

জানা গেছে, এশিয়ান লিজেন্ডস লিগ নামের এই টুর্নামেন্ট ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) অনুমোদিত নয়। তাই দলকে ফিরে আসার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ টাইগার্সের ক্রিকেটাররা দেশে ফিরে আসবেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করছেন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

আগামীকাল ১১ মার্চ আফগানিস্তান পাঠানসের বিপক্ষে খেলার কথা ছিল বাংলাদেশ টাইগার্সের। ১৮ মার্চ হবে এশিয়ান লিজেন্ডস লিগের ফাইনাল।

বাংলাদেশ টাইগার্স স্কোয়াডে ছিলেন নাঈম ইসলাম, নাদিফ চৌধুরি, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং নাজিমউদ্দিন। অধিনায়ক হিসেবে খেলার কথা ছিল আশরাফুলের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা