× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘১০ বছর বিশ্বকে শাসন করতে তৈরি ভারত’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মার্চ ২০২৫ ১৪:৩২ পিএম

আপডেট : ১০ মার্চ ২০২৫ ১৪:৩৩ পিএম

ভারতের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের দুই কাণ্ডারি

ভারতের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের দুই কাণ্ডারি

বিশ্ব ক্রিকেটে দুর্দান্ত প্রতাপ ভারতের। একের পর এক আইসিসি ট্রফি জয় সেটিরই সাক্ষ্য দিচ্ছে।  গতকাল রবিবার দুবাইয়ে নিউজিল্যান্ডকে হারিয়েছেন রোহিত শর্মারা। এ নিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এক বছরের মধ্যে দুটি শিরোপা জয়ের স্বাদ নিল ম্যান ইন ব্লুজরা। মূলত বিরাট কোহলি, রোহিত, রবিন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া ও জাসপ্রিত বুমরার মতো অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার এবং  বরুণ চক্রবর্তী-শুভমান গিলের মতো তরুণদের ডানায় ভর করে উড়ছে ভারত।

ভারত দলের এমন সুদূঢ় পথচলা, দলীয় কম্বিনেশন এবং তরুণদের দায়িত্ব নিতে দেখে যারপরনাই আনন্দিত কোহলি। ক্যারিয়ারের সায়াহেৃ দাঁড়িয়ে তিনি শুনিয়েছেন আশার গান।  বলেছেন, ‘যখন আপনি ছাড়তে চান, আপনি চেষ্টা করেন দলকে ভালো জায়গায় নিয়ে গিয়ে ছাড়তে। দলের ভবিষ্যৎ ভালো হাতে রয়েছে। আমাদের যা দল তাতে আগামী ৮ থেকে ১০ বছর ক্রিকেট শাসন করার জন্য আমরা তৈরি।’

সেমিফাইনালে দারুণ কৃতিত্ব দেখিয়েছেন কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৪ রানের ইনিংস খেলেছেন। আসরে কোহলির একটি সেঞ্চুরিও আছে। সবমিলিয়ে দারুণ করেছেন। দলের অর্জন নিয়ে কোহলি বলেছেন, ‘কঠিন অস্ট্রেলিয়া সফর শেষে আমরা চেয়েছিলাম বাউন্স ব্যাক করতে। চেয়েছিলাম বড় টুর্নামেন্ট জিততে শেষ পর্যন্ত আমরা সেটা করতে পেরেছি। ড্রেসিংরুমে এখন অনেক প্রতিভাবান ক্রিকেটার। তারা ম্যাচ এগিয়ে নিয়ে যেতে চাইছে। আমরা (সিনিয়ররা) তাদের সাহায্য করতে পেরেই অনেক খুশি। অভিজ্ঞতা বিনিময় করছি এবং এটাই ভারত দলকে এতটা শক্তিশালী বানিয়েছে।’

তৃতীয় চ্যাম্পিয়নস ট্রফি জয়ের কৃতিত্ব সবাইকে দিয়েছেন কোহলি। যেভাবে প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করেছেন তার প্রশংসা শোনা গিয়েছে কোহলির মুখে। তিনি বলেছেন, ‘কঠিন পরিস্থিতিতে সকলে মিলে ম্যাচ জিততে হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা সেটাই দেখিয়েছি। প্রত্যেকে নিজের কাজ করেছে। দলের জয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। আমরা অনুশীলনে পরিশ্রম করেছি। সেটা ম্যাচে দেখা গিয়েছে।’

ফাইনাল ম্যাচ অনেকটা একপেশে হয়ে যায়। নিউজিল্যান্ডকে শুরুতেই চেপে ধরে ভারতের বোলাররা। বিশেষ করে স্পিনাররা এদিন ৫০ ওভারের মধ্যে ৩৮ ওভার হাত ঘুরান। এমনকি ৭ উইকেটের ৫টি যায় তাদের ঝুলিতে। কিউইরা এদিন সক্ষমতা না দেখাতে পারলেও তাদের প্রশংসা করেছেন কোহলি, ‘নিউজিল্যান্ড দারুণ দল। আমরা জানতাম তারা তাদের প্লেয়ারদের নিয়ে কী করে দেখাতে পারে এবং প্রতিভার সর্বোচ্চ ব্যবহার করতে পারে। যতবারই বড় মঞ্চে তাদের বিরুদ্ধে খেলেছি আমরা জানতাম যে তারা প্ল্যান নিয়ে আসবে। বিশ্বের অন্য কোনো দল তাদের প্ল্যান এত ভালোভাবে কাজে লাগায় না তারা যতটা ভালোভাবে কাজে লাগায়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা