× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস ট্রফি

পুরস্কার বিতরণে ছিল না পাকিস্তানের কেউ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মার্চ ২০২৫ ১৩:০৮ পিএম

। আয়োজক হয়েও পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো সদস্যকে দেখা যায়নি।

। আয়োজক হয়েও পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো সদস্যকে দেখা যায়নি।

পর্দা নেমেছে নবম চ্যাম্পিয়নস ট্রফির। আট জাতির টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আইসিসির বৈশ্বিক আসরটিতে সর্বোচ্চ শিরোপা এখন রোহিত শর্মাদের। গতকাল দুবাইয়ে ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে তারা। আয়োজক হয়েও পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো সদস্যকে দেখা যায়নি। এ নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন দেশটির সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। পিসিবির কোনো সদস্য কেন ফাইনালে গেলেন না, সেটা শোয়েবের কাছে বোধগম্য নয়। 

ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তানের কোনো প্রতিনিধি না দেখে বিস্মিত শোয়েব নিজের ফেসবুক পেজে বলেছেন, ‘আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ভারত জিতে নিয়েছে। অদ্ভুত একটা ব্যাপার আমি লক্ষ করলাম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো সদস্য সেখানে উপস্থিত ছিল না। পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ। কিন্তু তাদের একজন লোককেও সেখানে দেখলাম না।’

শোয়েব আরও বলেছেন, ‘বিষয়টা আমি বুঝতে পারছি না। তারা কেউ প্রতিনিধিত্ব করতে কিংবা ট্রফি তুলে দেওয়ার জন্য কেন এলেন না। এটা একেবারেই আমার বোধগম্য না। এটা নিয়ে ভাবুন দয়া করে। এটা একটা বিশ্বমঞ্চ, এখানে আপনাদের থাকা উচিত ছিল। কিন্তু দুঃখজনকভাবে আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো সদস্যকে সেখানে দেখলাম না। অথচ এটার আয়োজক আমরাই, কিন্তু আমাদের কেউ সেখানে থাকল না।

পরে অবশ্য বিষয়টির ব্যাখ্যা দিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।  আগে থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে ভিন্ন প্রতিশ্রুতি থাকায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি দুবাইয়ে যাননি। পিসিবির পক্ষ থেকে সিইওকে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছিল। কিন্তু কোনো কারণে বা ভুল–বোঝাবুঝিতে তাঁকে মঞ্চে ডাকা হয়নি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা