× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস ট্রফি

ফাইনাল-সেরা রোহিত, টুর্নামেন্ট-সেরা রাচিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মার্চ ২০২৫ ১১:৩৬ এএম

আপডেট : ১০ মার্চ ২০২৫ ১২:০১ পিএম

আসরজুড়ে দুজনই দেখিয়েছেন সেরাটা

আসরজুড়ে দুজনই দেখিয়েছেন সেরাটা

চ্যাম্পিয়নস ট্রফিতে ইতিহাস গড়েছে ভারত। তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে ম্যান ইন ব্লুজরা। মূলত রোহিত শর্মার চওড়া কাঁধে ভর করে তৃতীয়র সাক্ষী হয় ভারত। দুবাইয়ে গতকাল রবিবার শিরোপার মঞ্চে নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত। ফাইনালে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন রোহিত। কার্যকর ইনিংস খেলার জন্য ফাইনালের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন হিটম্যান।

আট জাতির টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। ইনজুরির কারণে টুর্নামেন্টের শুরু থেকে খেলতে পারেননি তিনি। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ফিরেই সেঞ্চুরি করেন। পরের ম্যাচেও দেখান বাজিমাত। তুলে নেন আরও একটি সেঞ্চুরি।

রাচিন টুর্নামেন্টে চার ম্যাচ খেলে ২৬৩ রান করেছেন; যা আসরের সর্বোচ্চ। তার চেয়ে ২০ রান কম করেছেন শ্রেয়াস আইয়ার। টুর্নামেন্ট-সেরার পুরস্কার হাতে নিয়ে রাচিন বলেছেন, ‘এটা তিক্ত-মধুর অভিজ্ঞতা। ভালো উইকেটে ফাইনালটা হলে ভালো লাগত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা