× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শান্তদের ম্যাচ ফি বাড়াল বিসিবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ ১১:৫৪ এএম

আপডেট : ০৯ মার্চ ২০২৫ ১১:৫৭ এএম

শান্তদের ম্যাচ ফি বাড়াল বিসিবি

জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ফরম্যাটেই ম্যাচ ফি বাড়ানো হলেও সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে টেস্ট ক্রিকেট। লাল বলের ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে এবং ক্রিকেটারদের আগ্রহ ধরে রাখতে এই পদক্ষেপ বিসিবি নিয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, একটি টেস্ট ম্যাচের ম্যাচ ফি ছয় লাখ টাকা থেকে বাড়িয়ে আট লাখ টাকা করা হয়েছে। সাদা পোশাকের ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে এবং খেলোয়াড়দের এই ফরম্যাটে আরও উৎসাহী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সীমিত ওভারের ক্রিকেটেও বেড়েছে ম্যাচ ফি। ওয়ানডে ম্যাচের জন্য ম্যাচ ফি তিন লাখ থেকে বাড়িয়ে চার লাখ টাকা করা হয়েছে। টি-টোয়েন্টিতে ম্যাচ ফি দুই লাখ থেকে বেড়ে হয়েছে আড়াই লাখ টাকা।

বিশ্ব ক্রিকেটের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রেখেই বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে বিশাল অঙ্কের চুক্তির প্রলোভন থাকায় অনেক ক্রিকেটারই দীর্ঘ ফরম্যাট থেকে দূরে সরে যাচ্ছেন। এই নতুন ম্যাচ ফি কাঠামো টেস্ট ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা