× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগ

জ্যোতির সেঞ্চুরিতে শেলটেকের ছক্কা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ২০:৪৪ পিএম

আপডেট : ০৭ মার্চ ২০২৫ ২০:৪৫ পিএম

সেঞ্চুরিতে রাঙানো দিনে ম্যাচের সেরাও হন জ্যোতি— সংগৃহীত ছবি

সেঞ্চুরিতে রাঙানো দিনে ম্যাচের সেরাও হন জ্যোতি— সংগৃহীত ছবি

শিরোপাধারী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে মিশন শুরু করেছিল শেলটেক ক্রিকেট একাডেমি। আসর শুরুর আগেই চমক দেখিয়েছিল। জাতীয় দলের একাধিক খেলোয়াড় নিয়ে দল গড়ে মাঠেও ধরে রাখে সেই চমক। ৬ ম্যাচ পর এখনও অপরাজিত শেলটেক। নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরির দিনে শুক্রবার টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে দলটি। তাতেই দখল করেছে মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগের শীর্ষস্থানও।

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে কলাবাগান ক্রীড়া চক্রকে বড় ব্যবধানে হারিয়েছে শেলটেক। জ্যোতির সেঞ্চুরিতে আসা ২৬৮ রানের লক্ষ্যে বেশিদূর এগোতে পারেনি কলাবাগান। ১২৬ রান পেছনে থেকে ১৪১ রানে গুটিয়ে যায় দলটি। এটি কলাবাগানের টানা ষষ্ঠ হার। অন্যদিকে জ্যোতি ব্রিগেডের ৬ষ্ঠ জয়। পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল হিসেবে টেবিলের শীর্ষে শেলটেক। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে মোহামেডান। তিন ও চারে থাকা আবাহনী ও গুলশান ইউথ ক্লাবের পয়েন্টও সমান ১০ করে।

শীর্ষ দখলের লড়াইয়ে এদিন টস হেরে ব্যাটিং পান জ্যোতি। শুরুটা অবশ্য ভালো হয়নি শেলটেকের। ১৭ রানের মাঝেই দুটি উইকেট হারিয়ে ফেলে। পরে পঞ্চাশ ওভারের ক্রিকেটে রাজত্ব করেন শারমিন সুলতানা ও জ্যোতি। শেষদিকে ফাহিমা খাতুন চালান ছোট তাণ্ডব। তাতেই আড়াইশ ছাড়ানো সংগ্রহ পায় শেলটেক। দ্রুত দুই টপ অর্ডার হারানোর পর দুর্দান্ত ব্যাটিং চালান শারমিন। নিগার তুলে নেন সেঞ্চুরি। ৭৪ বলে ৮ চার ও এক ছক্কায় ৬৬ রানে থামে শারমিন। জ্যোতি অবশ্য সেঞ্চুরি পূর্ণ করেই ফেরেন। দলনেতা ১১৫ বলে ১১ চারে সাজান ১০২ রানের দাপুটে ইনিংস।

মাঝে শেলটেক আবারও বিপদে পড়ে যায়। দ্রুত দুটি উইকেট হারানোর চাপ সামাল দেন ফাহিমা। ৩৭ বলে ৪০ রানের ইনিংস খেলার পথে দলকে আড়াইশ ছাড়িয়ে দেন। শেষদিকে লেকি চাকমার ৯ ও কুমারি শ্রাবণী শীলের ৭ রানে আসে ২৬৭ রান। এরপর বাকি কাজ সারেন শেলটেকের বোলাররা।

জান্নাতুল ফেরদাউস আর হালিমাতুল সাদিয়ার বোলিংয়ে খেই হারায় কলাবাগান। শেলটেকের হয়ে একটি করে উইকেট নেন ফারুরা, জান্নাতুল মাওয়া, ফাহিমা ও লেকি।

বোলিং তোপে পড়া কলাবাগানের হয়ে এদিন সর্বোচ্চ ৩২ রান আনেন অধিনায়ক দিশা বিশ্বাস। দলের বাকিদের সবাই ছিল আসা এবং যাওয়ার মাঝে। কলাবাগানের দ্বিতীয় সর্বোচ্চ রান করেন টেলএন্ডার আশরাফি ইয়াসমিন অর্থি। ৪৬ বলে তার করা ২২ রান হারের ব্যবধান কমায় মাত্র। ৪৪.৫ ওভারে ১৪১ রানে অলআউট হয় কলাবাগান। সব কয়টি ম্যাচ হেরে দিশার দলটি এখন টেবিলের তলানিতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা