× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসির চোট নিয়ে যা বললেন মিয়ামি কোচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ১৬:২৭ পিএম

মেসির চোট নিয়ে যা বললেন মিয়ামি কোচ

চোট থেকে দূরে রাখতে লিওনেল মেসিকে বিশ্রাম দিয়েছিলেন ইন্টার মিয়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো। তবে আর্জেন্টাইন কিংবদন্তির অনুপস্থিতিতে ঠিকই জ্বলে ওঠেন তাদেও আলেন্দে ও লুইস সুয়ারেজ। জ্যামাইকান প্রিমিয়ার লিগের দল ক্যাভালিয়ারকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি।

মেসি কি চোটে পড়েছেন? ম্যাচের শেষে এমন প্রশ্ন শুনেছিলেন মিয়ামি কোচ। তিনি জানিয়েছেন, চোট নয়। তবে মেসির ফিটনেস নিয়ে উদ্বেগ আছে। আর্জেন্টাইন তারকাকে সম্পূর্ণ সতর্কতামূলক কারণে বিশ্রাম দেওয়া হয়েছে। খুব শিগগিরই মাঠে ফিরে আসছে আর্জেন্টাইন অধিনায়ক।

মাশ্চেরানো বলেন, ‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিই। আর তারা আমাকে নিশ্চিত করেছে যে মেসির কোনো চোট বা ক্ষত নেই। তবে তিনি মাত্র ছয় দিনে তিনটি ম্যাচ খেলার কারণে ক্লান্ত, আবহাওয়া পরিবর্তনের ধকলও সইতে হয়েছে, নানা পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।’

মূলত মেসিকে নিয়ে কোনো ধরণের ঝুঁকি নিতে না চাওয়ার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান এই আর্জেন্টাইন কোচ, ‘আমরা তাকে সতর্কতার সঙ্গে সামলাতে চাই এবং তার ক্লান্তি যেন আরও না বাড়ে, সে জন্যই আমরা তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা