× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল পরিচালনায় থাকছেন যারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ১৪:৫৩ পিএম

আপডেট : ০৭ মার্চ ২০২৫ ১৪:৫৫ পিএম

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল পরিচালনায় থাকছেন যারা

পর্দা নামার অপেক্ষায় এবারের চ্যাম্পিয়নস ট্রফি। আগামী রবিবার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩ টায়। মেগা ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

মিনি বিশ্বকাপ খ্যাত আসরের ফাইনালে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংউথ ও অস্ট্রেলিয়ার পল রাইফেল। অভিজ্ঞ দুই আম্পায়ারের ওপর ভরসা রাখছে আইসিসির। দুজনই আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার।

তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন ও শ্রীলঙ্কার কুমার ধার্মাসেনা। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার রাঞ্জান মাদুগালে।

টানা তৃতীয় আইসিসি টুর্নামেন্টের ফাইনালে থাকছেন ইলিংউথ। গত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালেও ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি।

এই আসরের সেমি ফাইনালেও ফিল্ড আম্পায়ার হিসেবে দেখা গেছে এই দুজনকে। ভারত ও অস্ট্রেলিয়ার সেমি-ফাইনালে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন ইলিংউথ। পরদিন লাহোরে আরেক সেমি-ফাইনালে নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার লড়াইয়ে মাঠের আম্পায়ার ছিলেন রাইফেল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা