× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে খেলবেন সুনীল ছেত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ১২:০৯ পিএম

অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে খেলবেন সুনীল ছেত্রী

গত বছর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ভারতের কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী। গত ৬ জুন কুয়েতের বিপক্ষে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন তিনি। আট মাস না যেতেই অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন ৪০ বছর বয়সী এই কিংবদন্তি। চলতি মাসে ফিফা উইন্ডোতে ভারতের জার্সিতে ফের খেলবেন তিনি।

বৃহস্পতিবার (৬ মার্চ) ভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় ফুটবল দলের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) করা এক পোস্টে জানানো হয়, ‘সুনীল ছেত্রী ফিরছেন। ভারতীয় ফুটবলের অধিনায়ক, নেতা ও কিংবদন্তি মার্চে আন্তর্জাতিক ম্যাচ খেলবেন।’

ভারতের স্প্যানিশ কোচ মানোলা মার্কেজ এ নিয়ে বলেছেন, ‘এশিয়ান কাপ বাছাই পর্ব আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি সুনীল ছেত্রীর সঙ্গে আলোচনা করেছি, যেন ফিরে এসে জাতীয় দলের শক্তি বাড়ায়। সে আমার সঙ্গে একমত হয়েছে। যে কারণে তাকে দলে রাখা হয়েছে।’

আগামী ১৯ মার্চ ফিফা প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে নতুন করে ‘অভিষেক’ হতে যাচ্ছে ছেত্রীর। এছাড়া, আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচে নিশ্চিতভাবে খেলবেন তিনি। দুটি ম্যাচই হবে শিলংয়ে।

ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) দারুণ ছন্দে আছেন ৪০ বছর বয়সী এই ফুটবোলার। ২৩ ম্যাচ খেলে বেঙ্গালুরুর হয়ে করেছেন ১২ গোল, যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ।

বাংলাদেশের বিপক্ষে খেললে বরাবরই জ্বলে ওঠেন ছেত্রী। ১১ ম্যাচে ৮ গোল ছাড়াও অ্যাসিস্ট রয়েছে তিনটি। প্রিয় প্রতিপক্ষ বলে কথা! ভারতের হয়ে সর্বোচ্চ গোলদাতার নাম সুনীল ছেত্রী। ৯৪ গোল করা এই কিংবদন্তি আন্তর্জাতিক ফুটবলে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা